Dhaka ০৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ সিসিইউ সেবা পাবে যশোরবাসী মন্ত্রী-এমপিদের বেতন বাড়ানোর উদ্যোগ নিয়ে বিরোধীদলের আগাম সমালোচনা বিভ্রান্তিকর: রিজভী জামায়াত-আওয়ামী লীগের ‘পুরোনো প্রেম’ নিয়ে প্রশ্ন রাশেদ খাঁনের মাজবাড়ীর বাগগাড়ীতে চেয়ারম্যান প্রার্থী বাবু মোল্লার উঠান বৈঠক বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী কালুখালীতে এনসিপির ৬ মাস মেয়াদি আহ্বায়ক কমিটি জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পূর্ণাঙ্গ ভাষণ নাটকের আলোয় রাজবাড়ী, শুরু হলো ‘নন্দনপার্বণ’

‌‘ইজতেমা একটাই হবে, দ্বিতীয় কোনো আয়োজন মানবো না’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৪০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
  • / 133

একসঙ্গে বিশ্ব ইজতেমা আয়োজন করতে সাদপন্থিদের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী। তিনি বলেন, বাংলাদেশে ইজতেমা একটাই হবে। দ্বিতীয় কোনো ইজতেমা আমরা মেনে নেবো না। আমরা কখনো মানবো না।

শুক্রবার (১৩ ডিসেম্বর) জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে ওলামা মাশায়েখ ও তৌহিদি জনতা বাংলাদেশ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মহিউদ্দিন রব্বানী বলেন, হক বাতিলের প্রশ্নে অন্তর্বর্তী সরকার যদি কোনো প্রশ্রয় দেয়, আমরা তা বরদাশত করবো না। বৈষম্যের (অবসানের) জন্য এ দেশের ছাত্ররা যেভাবে জীবন দিয়েছে, আলেম ওলামারাও এভাবে জীবন দিয়েছেন। তাই বাংলাদেশে ইজতেমা একটাই হবে। আমরা এখনো ভাইদের আহ্বান করবো, আমরা একসঙ্গে থেকেছি, খেয়েছি। আসুন একসঙ্গে ইজতেমা করি।

সমাবেশে অন্য বক্তারা বলেন, আমরা অন্তর্বর্তী সকারের কাছে আহ্বান জানাবো, আপনারা বাতিল পক্ষকে পশ্রয় দিবেন না। হকের পক্ষে যারা থাকেন তারা দুর্বল হয়, আর যারা বাতিল তারা শক্তিশালী হয়। কিন্ত পরিশেষে যারা হকের পক্ষে থাকেন তারাই চূড়ান্ত বিজয় অর্জন করেন। যারা হেফাজতে ইসলামসহ দেশের শীর্ষ আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। এই মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ার দেন তারা।

দেশের শীর্ষ ওলামাদের বিরুদ্ধে সাদপন্থিদের মামলা, টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠে ছাত্র ও তাবলীগের সাথীদের ওপর হামলার বিচার এবং সাদপন্থিদের টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠ দখলের চেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়। এতে তাবলীগ জামায়াতের একাংশ (জোবায়েরপন্থি) ও তাবলীগ জামায়াতের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, দাওয়াত ও তাবলীগের সাথীরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‌‘ইজতেমা একটাই হবে, দ্বিতীয় কোনো আয়োজন মানবো না’

প্রকাশের সময় : ০৯:৪০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪