Dhaka ০৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

পাংশায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫ \ মাদক ও চোরাই গরু উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:৩২:২২ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
  • / 205

রাজবাড়ী জেলার পাংশা থানা পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এসময় দুটি চোরাই গরু, ৪১ পিছ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পাংশা থানা সূত্র জানায়, রোববার রাতে পুলিশ পাংশা উপজেলা এলাকায় বিশেষ অভিযান চালায়। এসময় ২ টি চোরাই গরু উদ্ধার করা হয়। গরু চুরির ঘটনার সাথে জড়িত ইয়াকুব মোল্লা(৪০) পিতা আফজাল হোসেন মোল্লা সাং-কলা বাড়ীরচর(বাগদুল) ও সামাদ শেখ ওরফে সোহাগ(২২) পিতা মৃত আমিরুল ইসলাম সাং গাড়াল মধ্যপাড়া উভয় থানা পাংশাকে গ্রেফতার করা হয়।

অপরদিকে পাংশা উপজেলার কাচারীপাড়া থেকে ৪১ পিছ টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ মিরাজ(২০) কে গ্রেফতার করা হয়।

অন্যদিকে পাংশা থানার এসআই মিনহাজ উদ্দিন অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামী ইছারুহুল্লা ওরফে বিরু শেখ (২০) কে গ্রেফতার করেন। তার পিতার নাম খালেক শেখ। সাং- পেঁচুয়াট থানা পাংশা জেলা রাজবাড়ী। এছাড়া জিআর ওয়ারেন্টভুক্ত আসামী আমিন শেখ (৩৪)কে গ্রেফতার করা হয়েছে।

পাংশা থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫ \ মাদক ও চোরাই গরু উদ্ধার

প্রকাশের সময় : ০৯:৩২:২২ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪