মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা তরুণ ফুটবলার কাভান সুলিভান সূর্যের আলো থেকে জ্বালানি তৈরির ব্যাটারিবিহীন যন্ত্র তৈরি করেছেন বিজ্ঞানীরা গিলের আহবানে সাড়া দিচ্ছে না আইসিসি আজকের ই-পেপার (২৪ নভেম্বর) চারটি দেশের যৌথ আয়োজনে প্রথমবার নারী বিশ্বকাপ ডিসেম্বর নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই, এ ধরনের ঘোষণা আসবে-যাবে: এসআরবি কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী সাইবার নিরাপত্তা আইনের আপত্তিকর ধারা নি‌য়ে পর্যালোচনা কর‌ছে সরকার : আইনমন্ত্রী সাঈদ খোকনের আইনজীবীকে হেনস্তা, অনুচিত বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সাংবাদিকের মুক্তি দাবি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৩৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
  • / 221

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও গ্রেপ্তার সাংবাদিক শামসুজ্জামান শামসের মুক্তি দাবিতে রাজবাড়ীতে  শুক্রবার মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে জেলায় কর্মরত সাংবাদিকরা একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহণ করেন। রাজবাড়ী শহরের পৌর মিলেনিয়াম মার্কেটের সামনে ঘণ্টাকাল ব্যাপী মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন জেলা সিপিবির সভাপতি আব্দুস সামাদ, জেলা টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, বন্ধুসভার উপদেষ্টা চৌধুরী ইমরুল আহমেদ, জেলা রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি সনজিৎ দাস, যুগ্ম সম্পাদক সোহেল রানা, চ্যানেল টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি সুমন বিশ^াস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলো প্রতিনিধি এজাজ আহমেদ।

বক্তারা বলেন, ২০২০ থেকে চলতি বছর পর্যন্ত ৫৭০ টি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এরমধ্যে ১১০টি হয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে। গণমাধ্যম মানুষের কথা বলে, দুর্নীতি ও সমাজের অনিয়ম তুলে ধরে।

ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার খুবই দুঃখজনক।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সাংবাদিকের মুক্তি দাবি

প্রকাশের সময় : ০৮:৩৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩