Dhaka ০৫:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গাড়িচালকের সঙ্গে প্রেম, স্বামীর ২০ লাখ টাকা হাতাতে ঘুমের ওষুধ খাইয়ে বিছানায় ছাড়লেন বিষধর সাপ! নওগাঁর আত্রাইয়ে বাল্যবিয়ে বন্ধ, ভ্রাম্যমাণ আদালতে ১৫ হাজার টাকা জরিমানা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এমপি ফখর উদ্দিন বাচ্চুকে শোকজ বন্যা প্রতিরোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণে জোর দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে বুলেট ট্রেন চালুর সম্ভাবনার কথা জানালেন চীনা রাষ্ট্রদূত জাতিসংঘে জলবায়ু-সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত মার্কিন হামলায় ইরানের ২০ গ্রামের ১০ হাজার মানুষের পানি সরবরাহ বন্ধ মতিঝিলের শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ৪ সহযোগীসহ গ্রেপ্তার, উদ্ধার বিদেশি অস্ত্র কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানোর ঘটনায় ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম, সোমবার শপথ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২জন গুলিবিদ্ধ সহ আহত ৪

বালিয়াকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:৫২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩
  • / 239

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের গুলিবিনিময়ে রাজ কুমার সরকার ও সুরান মন্ডল নামে ২জন গুলিবিদ্ধ সহ ৪জন আহত হয়েছে। তাদেরকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (১৯ মার্চ) বিকাল ৩টার দিকে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর বাজারে এ ঘটনা ঘটে। উপজেলার জঙ্গল ইউনিয়নের পুষআমলা গ্রামের অধীর কুমার রায়ের ছেলে অশোক রায় বলেন, দুপুর ১২টার দিকে অজ্ঞাতনামা ৫জন লোক এসে ১লক্ষ ২০ হাজার টাকা চাঁদার দাবীতে মারধোর করে। পাশেই মাধব ঘোষ দাড়িয়ে ছিল। বিকাল ৩টার দিকে এলাকার লোকজন খবর পেয়ে সমাধিনগর বাজারে আসেন। আমার সাথে কথা বলার সময় মাধব ঘোষ ওখান দিয়ে যাচ্ছিল। তার কাছে শোনা মাত্র লোকজনের উপর হামলা চালায়। মাধব ঘোষ ও তাদের লোকের ছোড়া গুলিতে রাজকুমার সরকারের পায়ে ও সুরান মন্ডলের পেটে গুলিবিদ্ধ হয়।  এসময় আরও দুইজনকে কুপিয়ে আহত করে। তাদেরকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বালিয়াকান্দি থানা সুত্রে জানাযায়,২জন গুলিবিদ্ধ ও ২জনকে কুপিয়ে আহত করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ করছেন। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২জন গুলিবিদ্ধ সহ আহত ৪

প্রকাশের সময় : ০৮:৫২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩