Dhaka ০৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাংশা-কালুখালী সমিতি, ঢাকার উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও ছাত্রবৃত্তি প্রদান ফরিদপুরে ঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ১৫ বছর পর ১০০ টাকার পাওনা শোধ, সততায় মুগ্ধ আখাউড়াবাসী গঠনমূলক সমালোচনা করেন, কিন্তু মিথ্যা প্রচারণা চালাবেন না: রিজভী নেশাজাতীয় তরল পান করে ৫ জনের মৃত্যু, এলাকায় চাঞ্চল্য প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিওতে ছবি জুড়ে অপপ্রচারের অভিযোগ এলিনের জরিমানা দিয়ে দেশে ফিরতে পারবেন ভিয়েতনামে অবৈধ বাংলাদেশিরা জুলাই সনদের আলোকেই আইন সংস্কার বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী পাটওয়ারীকে ছাড়া যেখানেই যান, এনসিপির পাশে থাকবে বিএনপি: রাশেদ খান ‘তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি’, কার উদ্দেশ্যে লিখলেন প্রভা

বহরপুরে নববধূর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৫৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩
  • / 242

 বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামে ননদের বাড়ীতে বেড়াতে এসে গলায় ওরনা পেচিয়ে নববধুর আত্মহত্যার খবর পাওয়া গেছে। নববধুর স্বামীর বাড়ী একই উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিনবাড়ী গ্রামে। নিহত নববধু মোছাঃ সামিয়া আক্তার (১৮) স্বামী মোঃ রনি শেখ। শুক্রবার সকালে ইলিশকোল গ্রামে আদু মোল্লার বাড়ীতে এ ঘটনা ঘটে।

১৩/১৪ দিন আগে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী গ্রামের ইউনুচ আলীর ছেলে মোঃ রনি শেখের সাথে ফরিদপুরের মোঃ সামছুল আলমের মেয়ে মোসাম্মাৎ সামিয়া আক্তারের ভালোবাসার সম্পর্কে বিয়ে হয়। বৃহস্পতিবার সামিয়া স্বামীর সাথে বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামে ননদের বাড়ীতে বেড়াতে যায়। রাতে খাবার খেয়ে স্বামীর সাথে ঘুমিয়ে পড়ে। ভোররাতে প্রকৃতির ডাকে সারা দিতে রুমের বাথরুমে যায়। বের হতে দেরি দেখে বাথরুমের প্লাষ্টিকের দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে বাথরুমের হ‍্যাঙ্গারের সাথে গলায় ওরনা পেঁচানো ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সকাল সাড়ে ৭ টার দিকে দ্রুত তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। বালিয়াকান্দি থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বহরপুরে নববধূর আত্মহত্যা

প্রকাশের সময় : ০৮:৫৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩