গুরুত্বপূর্ণ সংবাদ:
র্যাবের অভিযানে বিভিন্ন মাদকসহ আটক ১
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:৪৭:১২ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
- / 238
জনতার আদালত অনলাইন ॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল রোববার দুপুরে গাঁজা, ইয়াবা ও ফেনসিডিলসহ আনোয়ার ফকির নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সে ফরিদপুর জেলার আড়–য়াকান্দি গ্রামের হযরত ফকিরের ছেলে।
র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ডিএডি শেখ ইসরাইল আমিন এর নেতৃত্বে ফরিদপুর জেলার সালথা থানাধীন গৌড়দিয়া বাজারের যাত্রী ছাউনীর সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী আনোয়ার ফকিরকে আটক করা হয়। এ সময় তার হেফাজত হতে ২০৫ পিচ ইয়াবা ট্যাবলেট, ২৩০ গ্রাম গাঁজা, ১০ বোতল ফেন্সিডিল এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৩ টি সীমকার্ডসহ ০২টি মোবাইল ফোন ও নগদ ৩০০/- টাকা জব্দ করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামীকে ফরিদপুর জেলার সালথা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে সালথা থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
Tag :

























