গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীর পদ্মা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে আবেদন
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:৩৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
- / 520
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার গোদারবাজার এলাকায় পদ্মা নদী থেকে অবাধে বালু উত্তোলন বন্ধের দাবিতে সোমবার জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন দিয়েছে এলাকাবাসী।
গোদারবাজার এলাকার শতাধিক মানুষের স্বাক্ষর করা স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, বিগত কয়েক বছর যাবৎ নদী ভাঙনের কারণে নদী তীরবর্তী মানুষ মারাত্মক হুমকিতে বসবাস করছে। প্রতিনিয়তই ভাঙছে স্কুল, বসতঘর, ফসলি জমি। এর অন্যতম কারণ অবৈধভাবে বালু উত্তোলন। এখনও গোদারবাজারের অদূরে অবৈধ ইঞ্জিন চালিত মেশিন দিয়ে বালু উত্তোলন চলমান রয়েছে। এই বালু উত্তোলন বন্ধ না হলে আরও শত শত বিঘা, ফসলি জমি, হাজার হাজার বসত-ঘর নদীে ত বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। শহর রক্ষা বাঁধও ভেঙে যেতে পারে।
Tag :

























