শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে ‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বালিয়াকান্দির নিবির কনটেন্ট নির্মাতাদের জন্য বিও ব্র্যান্ডর তারহীন মাইক্রোফোন নায়িকা সোনার প্রেমে পাগল ছিলেন হাজি মাস্তান, আন্ডারওয়ার্ল্ডের অজানা গল্প রায় লেখায় এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি সেরা অভিনেতা রণবীর, অভিনেত্রী অনীত পাড্ডা,সেরা সিনেমা কোনটি ‘স্যান্ডপেপারগেট’ বিতর্কে টিভি ধারাভাষ্য থেকে বাদ ওয়ার্নার-খাজা

বালিয়াকান্দিতে নারীদের সেলাই মেশিন প্রদান

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:০০:০৩ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
  • / 268

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রশিক্ষিত দুঃস্থ ও অসহায় ৬২জন মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।

রবিবার বিকালে উপজেলা অফিসার্স ক্লাবের সামনে এ সেলাই মেশিন তুলেদেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ ও উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাসিনা ফাহমিদা বানু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা যুব উন্নয়ন, মহিলা বিষয়ক অধিদপ্তর, জাইকা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ও ৪ জন ভুমিহীনসহ দুঃস্থ ও অসহায় মহিলাদের মাঝে ৬২ টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ বলেন, আমরা দুঃস্থ ও অসহায় নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে এ সেলাই মেশিন বিতরণ করছি। কেউ সেলাই মেশিন বিক্রি করতে পারবেন না। আমরা নিয়মিত তদারকি করবো। এ সেলাই মেশিনকে কাজে লাগিয়ে নিজের পায়ে দাড়াবেন বলে আশা রাখি।

উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, আপনাদের আগে প্রশিক্ষণ প্রদান করার পর এ সেলাই মেশিন প্রদান করছি। কেউ সেলাই মেশিন হস্তান্তর বা বিক্রি করবেন না। প্রতিটি সেলাই মেশিনে ৪ বছরের ওয়ারেন্টি রয়েছে। কাজের মাধ্যমে নিজেরা স্বাবলম্বী হবেন বলে আশা রাখি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে নারীদের সেলাই মেশিন প্রদান

প্রকাশের সময় : ০৮:০০:০৩ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১