গুরুত্বপূর্ণ সংবাদ:
নবাগত আইনজীবীদের সংবর্ধনা

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:২৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
- / 494

জনতার আদালত অনলাইন ॥ বঙ্গবন্ধু আওয়ামী পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন এ নবাগত ১৯ জনআইনজীবীকে সংবর্ধনা জানানো হয়েছে।
বুধবার বিকেলে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সিনিয়র আইনজীবী অ্যড. গনেশ নারায়ন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তৃতা করেন রাজবাড়ী আদালতের পিপি অ্যড. উজীর আলী শেখ, জিপি মোঃ আনোয়ার হোসেন, রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদকআনিসুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল এর পিপি উমা সেন, অতিরিক্ত পিপি আবু বকর মিয়া, নজরুল ইসলাম লাভলু। সঞ্চালনা করেন;এড শফিকুল আজম মামুন।
Tag :























