প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রিক্সা শ্রমিকদের খাদ্য সহায়তা দিলেন জেলা পরিষদ চেয়ারম্যান
- প্রকাশের সময় : ০৭:৫১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
- / 287
জনতার আদালত অনলাইন ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজবাড়ীতে রিক্সা ও ভ্যান শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের ব্যক্তিগত উদ্যোগে মঙ্গলবার সকালে রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সামনে থেকে তিনশ জন শ্রমিকের মাঝে এসব খাদ্য বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, এক কেজি ও এক কেজি ডাল।
জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হয়েছে। দরিদ্র ও ক্ষুধামুক্ত রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করেছে।
এসময় রাজবাড়ী জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক শামীমা আক্তার মুনমুন, রাজবাড়ী জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ওহাব আলী সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।






















