তথ্য জানার অধিকার দিবস পালিত

- প্রকাশের সময় : ০৭:৪৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
- / 235

জনতার আদালত অনলাইন ॥ ‘তথ্য আমার অধিকার জানতে হবে সবার’ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সকালে রাজবাড়ীতে তথ্য জানার অধিকার দিবস পালিত হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি রাজবাড়ীর উদ্যোগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম। রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার কর, সচেতন নাগরিক কমিটি রাজবাড়ীর সভাপতি প্রফেসর মোহাম্মদ নুরুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে জেলার সরকারি দপ্তরের ওয়েব পোর্টালের উপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন টিআইবি রাজবাড়ীর এরিয়া কোঅর্ডিনেটর মাসুদ আহমেদ।
জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি প্রতিষ্ঠানের ওয়েব পোর্টাল হালনাগাদ করার প্রতিশ্রুতি দেওয়া হয়। এসময় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও রাজবাড়ী সনাকের সদস্যগণ উপস্থিত ছিলেন।























