গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃর্শে কাঠমিস্ত্রীর মৃত্যু

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৬:৪১:২৬ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
- / 270

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া বাজারে সোমবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউসুফ শেখ নামে এক কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে। তিনি কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়া গ্রামের জব্বার শেখের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ দোকানে কাজ করার সময় ইউসুফ বিদ্যুতায়িত হয়ে পড়েন। বাজারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রামদিয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন জানান, ইউসুফ শেখের আকস্মিক মৃত্যুতে বাজারে শোকের ছায়া নেমে আসে।
Tag :























