পাংশায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার
- প্রকাশের সময় : ০৮:৫০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
- / 452
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বেজপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে বৃহস্পতিবার সকালে নিখোঁজ জেলে নাসির শেখের লাশ উদ্ধার করেছে পাংশা থানার পুলিশ। সে একই গ্রামের ওমর আলী শেখের ছেলে।
পাংশা থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত আটটার দিকে বাড়ি থেকে বেজপাড়া বিলে মাছ ধরতে যায় নাসির। দীর্ঘক্ষণ পরেও ফিরে না আসায় পরিবারের লোকেরা তাকে খুঁজতে বের হয়। বেজপাড়া বিল পাড়ে নাসির শেখের নিয়ে যাওয়া মাছের সরঞ্জাম পেলেও নাসিরকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে বিলের অনতিদূরে একটি ধানক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। তার নাকে মুখে রক্ত ছিল।
পাংশা থানার ওসি মাসুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এব্যাপারে একটি মামলা হয়েছে। পুলিশ বিষয়টির তদন্ত করছে।























