শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে ‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বালিয়াকান্দির নিবির কনটেন্ট নির্মাতাদের জন্য বিও ব্র্যান্ডর তারহীন মাইক্রোফোন নায়িকা সোনার প্রেমে পাগল ছিলেন হাজি মাস্তান, আন্ডারওয়ার্ল্ডের অজানা গল্প রায় লেখায় এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি সেরা অভিনেতা রণবীর, অভিনেত্রী অনীত পাড্ডা,সেরা সিনেমা কোনটি ‘স্যান্ডপেপারগেট’ বিতর্কে টিভি ধারাভাষ্য থেকে বাদ ওয়ার্নার-খাজা ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী

তেল কম দেওয়ায়  রাজবাড়ীর ২ ফিলিং স্টেশনের লাখ টাকা জরিমানা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৪৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
  • / 364

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে তেলের পরিমাণ কম দেওয়ায় দুই ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোহাম্মদ হাবিবুল্লাহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দন্ড দেন। এ দুই ফিলিং স্টেশন হলো রাজবাড়ী বাস টার্মিনাল সংলগ্ন পলাশ ফিলিং স্টেশন ও রাজবাড়ী ফিলিং স্টেশন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুল্লাহ জানান, ওই দুটি ফিলিং স্টেশনে লিটার প্রতি প্রায় ৫০ মি.লি করে তেল কম দেওয়া হচ্ছিল। অভিযান চালিয়ে এর প্রমাণ পাওয়ায় তাদেরকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। এসময় পলাশ ফিলিং স্টেশনের পরিমাপ যন্ত্রের ত্রুটি থাকায় সেটি পরিবর্তন না করা পর্যন্ত তেল বিক্রয় বন্ধ রাখতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। একই সাথে দেওয়া হয় কঠোর সতর্কবার্তাও।

অভিযানকালে রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম, স্যানিটারী ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রামাণিক, উপ-পরিদর্শক রেজাউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তেল কম দেওয়ায়  রাজবাড়ীর ২ ফিলিং স্টেশনের লাখ টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৮:৪৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১