গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে বিদুৎ স্পর্শে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:৪৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
- / 307
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে বিদুৎ স্পর্শে জামিল মোল্লা (24) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির নিহত হয়েছে। সে সদর উপজেলার রামকান্তপুর এলাকার জালাল মোল্লার ছেলে। এ ঘটনায় মানিক নামে এক মিস্ত্রি গুরুত্বর আহত হয়েছে। বুধবার বিকালে সদর উপজেলার ভবদিয়ায় গ্লোবাল গোল্ডেন জুট এন্ড ক্রাফ্ট কারখানায় এ ঘটনা ঘটে।
হৃদয় নামে এক স্থানীয় জানায়, গ্লোবাল গোল্ডেন জুট এন্ড ক্রাফ্ট কারখানায় গেইটে জামিল ও মানিক বিদুতের কাজ করছিলো। জামিল ছিলো গেইট এর উপরে। নিচ থেকে মানিক উপরে রড় দেওয়ার সময় অসাবধানতায় জামিল বিদুতের তার স্পর্শ করে। এতে দুজনেই গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা দুইজনকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক জামিল কে মৃত ঘোষণা করে।
রাজবাড়ী সদর থানার ওসি মোঃ শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Tag :























