শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস পালিত সাপের ছোবল থেকে নো লুক শট—আধুনিক ক্রিকেটে যে অদ্ভুত শটগুলো খেলা হয় বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কাটা ধান ও রবিশস্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক শেয়ারবাজারে ক্লড চ্যাটবটের মালিক অ্যানথ্রপিক মেসির বেতনের চেয়েও কম এমএলএসে ২৬টি দলের বেতন খরচ ধামইরহাটে বিজিবির অভিযানে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়?

সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যুর ঘটনায় মামলা ॥ ৬ বছর আত্মগোপনে থাকা বাসচালক গ্রেপ্তার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০৯:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
  • / 401

জনতার আদালত অনলাইন ॥ সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত বাসচালক দীর্ঘ ছয় বছর আত্মগোপনে থাকার পর শনিবার রাজবাড়ী থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। তার নাম জালালউদ্দিন। সে রাজবাড়ী সদর উপজেলার দাদশী  ইউনিয়নের নয়নসুখ গ্রামের চেনিরউদ্দিনের ছেলে।

রাজবাড়ী সদর থানার এসআই হিরন কুমার বিশ^াস জানান, ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর তারিখে রংপুর-বগুড়া মহাসড়কের রংপুর জেলার  পীরগাছা  উপজেলার রাউতপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় দিলবাহার ও শাহজাহান নামে দুইজন বাসযাত্রী নিহত হয়। এ ঘটনায় নিহত দিলবাহারের ভাই বাদী হয়ে পীরগাছা থানায় বাসচালক জালালউদ্দিনের বিরুদ্ধে মামলা করেন। সড়ক দুর্ঘটনা সংঘটিত আলম পরিবহনের বাসচালক ছিল জালালউদ্দিন। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে রাজবাড়ী  সদর উপজেলার দাদশী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবারই তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যুর ঘটনায় মামলা ॥ ৬ বছর আত্মগোপনে থাকা বাসচালক গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৭:০৯:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১