Dhaka ০৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে রপ্তানিতে বড় ধস, ঘাটতি প্রায় ১ লাখ ৯০ হাজার টন পাংশায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কালুখালীতে পেঁয়াজ বিক্রি করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলে ভাইরাল মেয়েটি মাইলস্টোনের ছাত্রী নয় উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আটজনের মৃত্যু জিয়াউর রহমানের খুনি মেজর মোজাফফর হোসেন আটক এইচএসসির আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী

২ বিয়ের আয়োজন বন্ধ করলো প্রশাসন, ৩০ হাজার টাকা জরিমানা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১
  • / 409

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে দুটি বিয়ের আয়োজন বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। এসময় লকডাউন উপেক্ষা করে বিয়ের আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে জরিমানা করা হয় ৩০ হাজার টাকা। শুক্রবার রাজবাড়ী সদর উপজেলার বড় লক্ষীপুর ও ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার বড়লক্ষীপুর গ্রামের রমজান আলী শেখের বাড়িতে বিয়ে পরবর্তী বৌভাতের অনুষ্ঠান চলছিল। সেখানে দুইশ মানুষকে দাওয়াতের আয়োজন করা হয়। এ খবর পেয়ে রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুল্লাহ ঘটনাস্থলে গিয়ে রমজান আলীকে ২০ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে বিয়ের অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ দেন। অপরদিকে ভবানীপুর গ্রামে সাব্বির শেখের বাড়িতেও অনুরূপভাবে একশ লোকের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। সেখানে অভিযান চালিয়ে অনুষ্ঠান বন্ধ করার পাশাপাশি সাব্বির শেখকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঈদ পরবর্তী লকডাউনের প্রথম দিনে শহরের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে।  স্বাস্থ্যবিধি উপেক্ষা করলেই তাকে জরিমানা করা হচ্ছে। ওই দুটি বিয়ের অনুষ্ঠান ছাড়াও আরও দুটি মামলায় দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

২ বিয়ের আয়োজন বন্ধ করলো প্রশাসন, ৩০ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৭:০৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১