শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ অপ্রতিম হত্যার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে কার্যক্রম সালমানের বাবার সঙ্গে প্রেম–বিয়ে, নাচের আড়ালে হেলেনের সংগ্রাম আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

বালিয়াকান্দিতে মসজিদ থেকে কোরআন শরীফ চুরির অভিযোগে গ্রেপ্তার ২ মাদ্রাসা ছাত্র

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০৭:১৫ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
  • / 477

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের স্লুইচগেট জামে মসজিদ থেকে ১১ খানা কোরআন শরীফ চুরির অভিযোগে দুই মাদ্রসা ছাত্রকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। রোববার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। আটক দুজন হলো বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের দিয়ারা গ্রামের মামুন মোল্লার ছেলে মেহেদী হাসান ও পাংশা উপজেলার কসবামাঝাইল ইউনিয়নের সুবর্ণকোলা গ্রামের আকমদ্দিন মিয়ার ছেলে তাওহিদুল ইসলাম। এরা দুজনেই ঝিনাইদাহ জেলার শৈলকুপা উপজেলার বরিয়া দারুল উলুম মাদ্রাসার ছাত্র।

এলাকাবাসী ও বালিয়াকান্দি থানা সূত্রে জানা গেছে, গত রোববার সকাল ১০টার দিকে ওই দুই ছাত্র একটি মোটরসাইকেল যোগে এসে মসজিদে ঢুকে ১১ খানা কোরআন শরীফ ব্যাগে ভরে চম্পট দেয়। ওইদিন সন্ধ্যার পরে বালিয়াকান্দি শহরের দিকে যাওয়ার পথে স্থানীয় ব্যবসায়ী গোলাপ ফকির তাদের আটক করে মসজিদের ইমাম নুরুল ই্সলামকে খবর দেন। রাত সাড়ে আটটার দিকে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। গত একমাস যাবৎ গ্রাম-গঞ্জের বিভিন্ন মসজিদে ঢুকে কোরআন শরীফ ও অন্যান্য সামগ্রী চুরি করতো বলে পুলিশি জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে।

বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান জানান, এঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত দুই মাদ্রাসাছাত্রকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে মসজিদ থেকে কোরআন শরীফ চুরির অভিযোগে গ্রেপ্তার ২ মাদ্রাসা ছাত্র

প্রকাশের সময় : ০৭:০৭:১৫ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১