Dhaka ০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ

বয়োজেষ্ঠ্য শ্যামল পোদ্দারকে মেরে হাসপাতালে পাঠালো টিটু সরকার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৪৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
  • / 691

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী শহরের লক্ষীকোল হরিসভা মন্দির কমিটির সহ সভাপতি প্রবীণ চাল ব্যবসায়ী শহরের পরিচিত মুখ শ্যামল পোদ্দারকে বেধরক মারপিট করে হাসপাতালে পাঠিয়েছে রনজিৎ সরকার টিটু। হরিসভা মন্দির প্রাঙ্গনে মহানামযজ্ঞ চলাকালে শনিবার রাতে এ ঘটনা ঘটে। শ্যামল পোদ্দার বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন। তার চোখের অবস্থা খারাপ বলে জানা গেছে। অভিযুক্ত টিটু লক্ষীকোল হরিসভা মন্দির কমিটির সাবেক সভাপতি ও ভাজনচালার মৃত রতন সরকারের ছেলে।

জানা গেছে, সভাপতি পদ না পেয়ে ক্ষুব্ধ ছিলেন টিটু। গত শনিবার রাতে লক্ষীকোল হরিসভায় গিয়ে নামযজ্ঞ চলাকালীন অতর্কিতভাবে শ্যামল পোদ্দারকে মারধর করে। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে পড়েন তিনি। টিটুর চেয়ে বয়সে অনেক বড়  শ্যামল পোদ্দার। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন লক্ষীকোল হরিসভা মন্দির কমিটির সভাপতি জয়দেব কর্মকার ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত।

এব্যাপারে রনজিৎ সরকার টিটুর সাথে কথা বলার জন্য তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বয়োজেষ্ঠ্য শ্যামল পোদ্দারকে মেরে হাসপাতালে পাঠালো টিটু সরকার

প্রকাশের সময় : ০৭:৪৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১