Dhaka ১০:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এসি বাসে থাকবে কাচ ভাঙার উপকরণ, নন-এসির জানালার রড সরানোর নির্দেশ মে মাসে জ্বালানি তেলের দাম বাড়বে কি না, জানাল মন্ত্রণালয় কালীগঞ্জে রিকশা ও ভ্যান চালকদের মাঝে ছাতা বিতরণ ঢাকার ডিসি এসপি দুজনই প্রথম নারী দর্শক ভোগান্তি কমাতে মিরপুরে বসবে বিশেষ শেড, আসছে সোলার প্যানেলও সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ মহেশপুরে সিরামিকস কারখানার বর্জ্যে বিপন্ন কৃষি রক্ষায় মানববন্ধন দেশে-বিদেশে বসে কুৎসা রটনাকারীদের নিয়ন্ত্রণে আইন মন্ত্রণালয়ের পদক্ষেপ দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতকে তলব

বালিয়াকান্দিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে  পুলিশ সদস্যের মৃত্যু

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৩২:০১ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
  • / 304

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে পুলিশ কনস্টেবল এইচএম রনি নিহত হয়েছেন। তিনি বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের পিয়ার আলী মিয়ার ছেলে। বাংলাদেশ পুলিশের ঢাকা উত্তরা এপিবিএন এ কর্মরত ছিলেন তিনি। রোববার বিকেলে উপজেলার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য আকরাম হোসেন জানান, রনি রবিবার ঢাকা থেকে মোটর সাইকেল যোগে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে গ্রামের বাড়ি ফিরছিলেন। বিকাল ৪ টার দিকে বালিয়াকান্দি ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় পৌছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এতে তার স্ত্রী ছিটকে পড়ে। রনি মারাত্মকভাবে আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বিকাল ৫টার দিকে রনি মারা যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বালিয়াকান্দি থানার ওসি তারেকুজ্জামান জানান,  ঘটনাটি দুঃখজনক। নিহতের লাশ বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশক্রমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে  পুলিশ সদস্যের মৃত্যু

প্রকাশের সময় : ০৮:৩২:০১ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১