Dhaka ১০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
১ হাজার ৪৩১ কেজির কুমড়া ফলিয়ে বিশ্বরেকর্ড গড়লেন কৃষক অমিতাভের বাংলো ও দিলজিতের কনসার্টে বোমা হামলার হুমকি মান্দায় ট্যাপেন্টাডল, চোলাই মদের উপাদান ও অস্ত্রসহ গ্রেফতার ৩ বিয়ের পর অনলাইনে যেসব ৬ বিষয়ে পরামর্শ খোঁজেন নারীরা সরকারের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ রাজবাড়ীতে পদ্মায় গোসল করতে নেমে শিশু নিখোঁজ মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত থাইরয়েড ক্যানসারের ৬ লক্ষণ, যেগুলো অবহেলা করা উচিত নয় কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক এনসিপি এখন ‘প্রক্সি জামায়াত পার্টি’: রাশেদ খান

রাজবাড়ীতে এমপিসহ ১০ জন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৩৭:১২ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
  • / 442

জনতার আদালত অনলাইন : রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে শনিবার জেলার সাংস্কৃতিক অঙ্গনে অবদানের জন্য রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীসহ ১০ জনকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা দেওয়া হয়েছে।

২০১৭ সালের সম্মাননা প্রাপ্তরা হলেন কণ্ঠসঙ্গীতে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, নাট্যকলায় শফিকুল আযম মামুন, লোকসংস্কৃতিতে আলাউদ্দিন শেখ বাউল, যন্ত্রসঙ্গীতে সুব্রত চক্রবর্তী ও যাত্রায় মক্কেল আলী মন্ডল। ২০১৮ সালের সম্মাননা প্রাপ্তরা হলেন কণ্ঠসঙ্গীতে শাহীনুর আক্তার পপি, নাট্যকলায় অধীর কুমার কুন্ডু, চারুকলায় আব্দুল কুদ্দুস, যাত্রায় স্বপন বিশ^াস এবং সৃজনশীল সংগঠক মুনীরুল হক মুনীর।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উত্তরীয় পরিয়ে, ক্রেস্ট, মেডেল, সনদ ও নগদ অর্থ তুলে দিয়ে গুণী শিল্পীদের সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান ও সদর উপজেলা চেয়ারম্যান অ্যড. ইমদাদুল হক বিশ^াস। সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি দিলসাদ বেগম।

অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ কর, রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার পার্থ প্রতীম দাশ, সাধারণ সম্পাদক অসীম কুমার পাল, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব প্রমুখ।

পরে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে এমপিসহ ১০ জন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা

প্রকাশের সময় : ০৭:৩৭:১২ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১