Dhaka ০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার, প্রজ্ঞাপন জারি ইয়াবার নামে বিক্রি হচ্ছে জন্মনিয়ন্ত্রণ বড়ি নাশকতাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে : গয়েশ্বর একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন অনুকূল পরিবেশ তৈরি হলে ভারতে প্রধানমন্ত্রীর সফর হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলে চিনি উৎপাদন ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ রাষ্ট্রপতির স্ত্রীও পাবেন ফ্যামিলি কার্ড: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বন্ধুর নাম, পরিচিত মুখ—প্রতারণার নতুন ফাঁদ

রাজবাড়ীতে ছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০৬:২১ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
  • / 668

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষক রবিউল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শারমীন নিগার এ রায় দেন। দন্ডপ্রাপ্ত রবিউল রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার খালিয়া মধুপুর গ্রামের ওমর আলী শেখের ছেলে। ওই এলাকার পারিজাত এতিমখানা বৃদ্ধাশ্রম ও এতিমখানার শিক্ষক ছিলেন তিনি।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের সেপ্টেম্বর মাস থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত পারিজাত এতিমখানা বৃদ্ধাশ্রম ও এতিমখানার চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করতো রবিউল। এছাড়া একই প্রতিষ্ঠানের আরও কয়েক ছাত্রীকে অশ্লীল ভিডিও দেখিয়ে তাদেরকে যৌন নিপীড়ন চালাতো। ঘটনা জানাজানি হওয়ার পর পারিজাত এতিমখানা বৃদ্ধাশ্রম ও এতিমখানার ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ বাদী হয়ে রবিউল ইসলামের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় একটি মামলা করেন। পুলিশ ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি তারিখে আসামি রবিউলকে গ্রেপ্তার করে। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি  রবিউলের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালতের বিচারক আসামি রবিউল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড প্রদান করেন। এছাড়া অপর একটি মামলায় ১০ ধারায় দোষী সাব্যস্ত করে আট বছরের সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়। উভয় সাজা একসাথে চলবে বলে আদালতের রায়ে উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি অ্যড. উমা সেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড

প্রকাশের সময় : ০৭:০৬:২১ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১