Dhaka ০৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলোও মার্কিন ঘাঁটির মতোই ছাই হবে: আইআরজিসি গত নির্বাচনে ইসলামের স্বার্থে আমরা সমঝোতা ত্যাগ করেছিলাম: ফয়জুল করীম ৩ মে থেকে হাওর অঞ্চলের ধান-চাল সংগ্রহ শুরু করবে সরকার কালীগঞ্জে নানা আয়োজনে মহান মে দিবস পালিত ছিনতাইয়ের তদন্তে গিয়ে পুলিশের শর্টগান ছিনতাই লেখাপড়া আনন্দময় করার লক্ষ্যে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানকে পেছনে ফেলল বাংলাদেশ মোহাম্মদপুর থানার ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার, যে কারণ দেখানো হলো উত্তরায় বাবার সামনে থেকেই মেয়েকে অপহরণ, ৯ দিন পর মূলহোতা গ্রেফতার বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী

রাজবাড়ীতে নৌকাকে আনুষ্ঠানিক সমর্থন বাংলাদেশ জাসদের

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১
  • / 379

জনতার আদালত অনলাইন ॥রাজবাড়ী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীকে আনুষ্ঠানিক সমর্থন দিয়েছে বাংলাদেশ জাসদ। শুক্রবার বিকেলে রাজবাড়ী জেলা উদীচী  কার্যালয়ে প্রয়াত জাসদ নেতা কাজী আরেফ আহমেদ স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় সংগঠনের জেলা সভাপতি নৌকার পক্ষে সমর্থনের কথা  ঘোষণা করেন।

কাজী আরেফ আহমেদের প্রতি স্মৃতিচারণ করে তিনি বলেন,  কাজী আরেফ ৬৬ সাল থেকে প্রতিটি আন্দোলন সংগ্রামে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। মুক্তিযুদ্ধে মুজিব বাহিনী গঠনেও ভূমিকা রেখেছেন। তিনি সাধারণ মানুষের মুক্তির জন্য সংগ্রাম করে গেছেন।

তিনি বলেন, আগামী ১৪ ফেব্রুয়ারি রাজবাড়ী পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা শাখা আওয়ামী লীগের প্রার্থীর প্রতি সমর্থন জানাচ্ছে। তিনি নৌকায় ভোট দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।

সভায় অন্যদের মাঝে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা বাকাউল আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন, উজ্জল গুহ প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে নৌকাকে আনুষ্ঠানিক সমর্থন বাংলাদেশ জাসদের

প্রকাশের সময় : ০৭:২৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১