Dhaka ০৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেনাপোলে বিদেশি পিস্তল, ২ ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার পত্নীতলায় ৪ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, ৭০ লিটার তৈরির উপকরণ জব্দ ঝিনাইদহে আন্তর্জাতিক র‌্যাপিড দাবায় চ্যাম্পিয়ন রাবিদ, বয়সভিত্তিকে সিএম আবজিদ আত্মীয়ের জামিন পেতে মাছ, লেবু, সিঁদুর দিয়ে শ্মশানে কালো জাদু, আটক ১ শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক শিশু হত্যা মামলায় জামিনে বেরিয়ে গৃহকর্ত্রীকে খুন, কে এই লাইলী? ছাত্রত্ব শেষে হলে থাকার সুযোগ প্রত্যাখ্যান জাকসুর, প্রজ্ঞাপন বাতিলে আলটিমেটাম রাজবাড়ীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু, ‌‘আইসিইউ নেই’ বলে দেওয়া হয়নি অ্যান্টিভেনম আমাকে ‘যৌন ডাক্তার’ বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: তাসনিম জারা দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

রাজধানীতে কিশোরীকে ধর্ষণ পূর্বক হত্যার প্রতিবাদে মহিলা পরিষদের স্মারকলিপি

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
  • / 329

জনতার আদালত অনলাইন ॥ গত ৩১.০১.২০২১ তারিখ ঢাকা বিশ^বিদ্যালয় এলাকায় ফুল বিক্রেতা একটি কিশোরীকে শহীদ মিনারে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে ও ঘটনার সাথে জড়িতকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার রাজবাড়ীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা।

সংগঠনের সভাপতি লাইলী নাহার ও সাধারণ সম্পাদক সবিতা চন্দ স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে ঢাকা বিশ^বিদ্যালয় এলাকায় ফুল বিক্রেতা একটি কিশোরীকে শহীদ মিনারে ধর্ষণের পর হত্যার ঘটনায় আমরা অত্যন্ত ক্ষুব্ধ ও উদ্বিগ্ন। দেশে ক্রমাগতভাবে নারী ও  শিশু ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, ধর্ষণের পরে হত্যা, নির্যাতন, নিপীড়ণ বেড়েই চলেছে। রাস্তা,পথে-ঘাটে,বাসে,ট্রেনে,শিক্ষাঙ্গনে,কর্মক্ষেত্রে কোথাও নারীরা আজ নিরাপদ নয়। নারীর প্রতি সহিংসতার সরাসরি প্রভাব পড়ছে সমাজের একাংশ শিশু, কিশোর- তরুণদের উপর। এর সাথে মাদক ও মুঠোফোনের অবাধ অপব্যবহারে নীতি নৈতিকতাহীন,বিবেকবুদ্ধিহীন,মানবিক মূল্যবোধহীন অপরাধী হয়ে গড়ে উঠছে কিশোর তরুনদের কিয়দংশ এই অবক্ষয়িত সমাজে। নারীর প্রতি যৌন সহিংস আচরনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে তারা। শহীদ মিনারে কিশোরী ধর্ষণ তারই বাস্তব প্রতিফলন। শহীদ মিনারের মতন স্পর্শকাতর এলাকায় কিশোরী ধর্ষণ ও হত্যার ঘটনা দেশের আইন-শৃংখলা পরিস্থিতিকেও  প্রশ্নবিদ্ধ করেছে।

এছাড়াও সাম্প্রতিক কয়েক দিনের মধ্যে কক্্রবাজারে মাইক্রোবাসে তুলে তরুনীকে সংঘবদ্ধ ধর্ষণ, ঢাকার কিশোরীকে অপহরণ পূর্বক বেনাপোল দিয়ে ভারত পাচারের চেষ্টা, মৌলভীবাজারের লাউয়াছড়া এলাকায় ট্রেনে প্রতিবন্ধী তরুনী ধর্ষণ, দিনাজপুরের ঘোড়াঘাটের আদিবাসী শিক্ষার্থী  ধর্ষণ, বরগুনার আমতলীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার মত নারীর প্রতি ধর্ষণ, হত্যা ও সহিংসতার ঘটনা ঘটেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজধানীতে কিশোরীকে ধর্ষণ পূর্বক হত্যার প্রতিবাদে মহিলা পরিষদের স্মারকলিপি

প্রকাশের সময় : ০৭:১৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১