Dhaka ০৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বদলগাছীতে চার মাদকসেবীর তিন মাসের কারাদণ্ড ভারতে বিমান বিধ্বস্তে পাঁচ সেনা নিহত শিক্ষাক্ষেত্রে দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট তারেক রহমান সরকারের: শিক্ষামন্ত্রী ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু ২০ বছরে মাদক ব্যবসা করে এক হাজার ব্যক্তি কোটিপতি: ভূমিমন্ত্রী নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী রাজবাড়ীর কালুখালীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চরের দেড়শ পরিবার পেল ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিয়ে এড়াতে আত্মগোপন, ধর্ষণ ও ভ্রুণ নষ্টের মামলায় গ্রেফতার শিবির নেতা

বালিয়াকান্দিতে মোটরসাইকেল চাপায় শিশু নিহত

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
  • / 422

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারমল্লিকা এলাকায় মঙ্গলবার দুপুরে মোটরসাইকেল চাপায় তুরান নামে ছয় বছরের এক শিশু নিহত হয়েছে। সে একই গ্রামের আজিজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রামদিয়া-গান্ধীমারা আঞ্চলিক সড়কের বারমল্লিকা এলাকায় শিশুটি রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী বেপরোয়া মোটরসাইকেল তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তাবাসসুম আক্তার জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

বালিয়াকান্দি থানার ওসি তারেকুজ্জামান জানান, দুর্ঘটনার কথা তিনি শুনেছেন। কিন্তু কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে মোটরসাইকেল চাপায় শিশু নিহত

প্রকাশের সময় : ০৮:১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১