Dhaka ১১:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫

পাংশায় বিজয়ী ও পরাজিত কাউন্সিলর প্রার্থীদের সংঘর্ষে আহত ৫

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৩৮:২১ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১
  • / 534

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশা পৌরসভা নির্বাচনে ৬ নং ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর বাদশা মন্ডল ও পরাজিত কাউন্সিলর প্রার্থী কোরবান চৌধুরীর কর্মি সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। আহতরা হলেন বিজয়ী বাদশা মন্ডলের ছেলে মিজানুর রহমান, কোরবান চৌধুরীর সমর্থক আসাদুজ্জামান চৌধুরী, আরিফুল ইসলাম,  মো. হাবিবুল্লাহ ও আবুল কাশেম। আহতদের মধ্যে মিজানুরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে ও রোববার সকালে দুই দফায় এ সংঘর্ষ হয়। আহতরা সবাই পাংশা পৌর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে ফল ঘোষণার পর বিজয়ী কাউন্সিলর বাদশা মন্ডল ও পরাজিত কাউন্সিলর প্রার্থী কোরবান চৌধুরীর কর্মি সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এর জের ধরে রোববার সকালে পাংশা শহরের মাছবাজার এলাকায় বিজয়ী বাদশা মন্ডলের ছেলে   মিজানকে হাতুড়ি পেটা করা হয়।

এছাড়া ৯ নং ওয়ার্ডের বিজয়ী প্রার্থী চাঁদ আলী সরদারের তিন কর্মিকে পরাজিত প্রার্থীর সমর্থকরা মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পাংশা থানার ওসি একেএম শাহাদত হোসেন জানান, দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে দুই পক্ষের লোকজন বসে ঘটনাটি মীমাংসা করেছে বলে শুনেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় বিজয়ী ও পরাজিত কাউন্সিলর প্রার্থীদের সংঘর্ষে আহত ৫

প্রকাশের সময় : ০৮:৩৮:২১ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১