Dhaka ১১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রংপুরে ‘লাঙলের জানাজা’র ছবি ভাইরাল নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছেন পাটওয়ারী : মির্জা আব্বাস ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট, আহত ২ হারুন অর রশীদের বিজয়ে কালুখালীতে দোয়া মাহফিল ও শুভেচ্ছা বিনিময় ঝিনাইদহ-৪: কালীগঞ্জে নির্বাচন পরবর্তী সংঘর্ষে আহত ৬, এলাকায় থমথমে পরিস্থিতি দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সবার সঙ্গে সম্পর্ক রাখতে চায় বিএনপি : আমীর খসরু বিকাশ-নগদ-রকেটে লেনদেন স্বাভাবিক ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের : মাহদী আমিন

রাজবাড়ীতে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
  • / 283

জনতার আদালত অনলাইন ॥ শিশু ধর্ষণ মামলায় রাজবাড়ীতে শফিকুল ইসলাম বেপারী নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শারমিন নিগার এ রায় দেন। দন্ডপ্রাপ্ত শফিকুল রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া গ্রামের  মৃত হানিফ বেপারীর ছেলে।

আদালত সূত্র জানায়, শফিকুল ১২ বছরের শিশুকে ভয় দেখিয়ে এক বছর যাবৎ ধর্ষণ করে আসছিলো। এক পর্যায়ে শিশুটি তার মাকে সব খুলে বলে। ২০১৯ সালের ২৭ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে শফিকুলকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামির বিরুদ্ধে আদালতে চার্জশীট দেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালতের বিচারক শফিকুলকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

বাদী পক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি উমা সেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

প্রকাশের সময় : ০৮:১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১