Dhaka ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে এসিআর স্বাক্ষর না করায় শিক্ষা কর্মকর্তা অবরুদ্ধ ‘ডিবি’ হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা : রেলমন্ত্রী ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ শেখ হাসিনার আপিলের সুযোগ আইন নির্ধারণ করবে : আইনমন্ত্রী ভোলাতে গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী রাজবাড়ীর পাংশায় দুই হত্যা মামলার আসামি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার দাপ্তরিক নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ মান্দায় ২৫০ লিটার ওয়াশ চোলাই মদসহ যুবক গ্রেফতার

পাংশায় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা পরিচয়ে ইটভাটায় চাঁদাবাজি করতে গিয়ে আটক

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
  • / 417

জনতার আদালত অনলাইন ॥ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে  গণপিটুনির শিকার  হয়েছে রেজাউল করিম নামে এক ব্যক্তি। পরে পুলিশ তাকে  আটক করে। রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের  চরঝিকড়ি এলাকায় সোমবার  বিকেলে এ ঘটনা ঘটে। আটক রেজাউল মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার ইসলামপুর গ্রামের ফজল আলী ব্যাপারীর ছেলে।

জানা গেছে, সোমবার বিকেলের দিকে রেজাউল করিম তার এক সঙ্গীসহ মোটরসাইকেল যোগে চরঝিকড়ী গ্রামে অবস্থিত এসকেবি নামক ইটভাটায় গিয়ে বন ও পরিবেশ অধিদপ্তরের লোক পরিচয় দিয়ে ভাটার মালিক কামাল মন্ডলের কাছে এক লাখ টাকা দাবি করে। টাকা না দিলে ভাটা বন্ধ করে দেয়ার হুমকি দেয়। কামাল মন্ডলের সন্দেহ হলে তিনি কৌশলে ফরিদপুর পরিবেশ অধিদপ্তরে ফোন দিয়ে জানতে পারেন সেখান থেকে কেউ অভিযানে যায়নি। তারা কেউ পরিবেশ অধিদপ্তরের লোক নয়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্থানীয় লোকজন রেজাউলকে আটক করে গণপিটুনি দেয়। ওই সময় তার সঙ্গী পালিয়ে যায়। পরে পাংশা থানার পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

পাংশা থানার ওসি একেএম শাহাদত হোসেন জানান, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা পরিচয়ে রেজাউল নামে ওই ব্যক্তি ইটভাটায় চাঁদাবাজি করতে গিয়েছিল। এব্যাপারে ভাটা মালিক কামাল মন্ডল বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ রেজাউলকে গ্রেপ্তার করে রাজবাড়ীর আদালতে চালান করেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা পরিচয়ে ইটভাটায় চাঁদাবাজি করতে গিয়ে আটক

প্রকাশের সময় : ০৭:২৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১