Dhaka ০৭:৩২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত আট আসামি গ্রেফতার কালুখালীতে রেলওয়ের জমিতে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ নওগাঁয় ছিনতাই হওয়া মোটরসাইকেল ও মুঠোফোন উদ্ধার, গ্রেফতার ৩ নওগাঁয় মফস্বল সাংবাদিক ইউনিয়নের কাউন্সিল উপলক্ষে আলোচনা সভা চুমু দেওয়া শিক্ষকের কাজ নয়, রাজনৈতিক নেতারও নয় : রাশেদ খান বরাটে ঘরোয়া ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ওয়াসফি ওয়ারিয়র্স পাংশায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ বাজারে আসছে ঢাকাই মসলিন, বছরের শেষেই বাণিজ্যিক উৎপাদনের লক্ষ্য আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, স্বামীর নিরাপত্তা নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন স্ত্রী অচেতন করে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণের ওষুধ খাওয়াতেন মাদরাসাশিক্ষক

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ভিত্তিহীন: গোয়ালন্দ পৌর মেয়র নিজাম

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১৬:৫০ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
  • / 392

জনতার আদালত অনলাইন ॥ গোয়ালন্দ পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা শেখ মো. নিজাম তার বিরুদ্ধে আনীত অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন।

দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগের বিষয়ে গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম বলেন, ‘গত উপজেলা পরিষদ উপ নির্বাচনে নৌকার পক্ষে  আমি গণসংযোগ করেছি। উপজেলা নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে নিয়ম অনুযায়ী কারণ দর্শানোর নোটিশ দেওয়ার কথা। কোথায় শৃঙ্খলা ভঙ্গ করলাম, তা জানানো হয়নি। বরং উপজেলা চেয়ারম্যান প্রার্থীর পক্ষে আমি যে কাজ করেছি, তা সবাই জানে। আগামী পৌরসভা নির্বাচনে যাতে আমি দলীয় মনোনয়ন না পাই, সে জন্য একটি পক্ষ কেন্দ্রে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অভিযোগটি দিয়েছে।’

উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় গত ২৭ ডিসেম্বর পৌর আওয়ামী লীগ এবং ২৯ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের সভায় সর্বসম্মতিতে গোয়ালন্দের মেয়র শেখ মো. নিজামের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ৪ জানুয়ারি ওই সিদ্ধান্তসংবলিত চিঠিটি জেলা আওয়ামী লীগের মাধ্যমে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ভিত্তিহীন: গোয়ালন্দ পৌর মেয়র নিজাম

প্রকাশের সময় : ০৭:১৬:৫০ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১