Dhaka ০৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রধান উপদেষ্টাকে বিএনপি চেয়ারম‍্যান ও তার পরিবারের ফুলেল শুভেচ্ছা দল এখন সকাল-বিকাল ফোন করে বলে ‘আসুন মন্ত্রিত্ব দেবো’: রুমিন ফারহানা ইসির অডিটোরিয়ামে আব্দুল আউয়াল মিন্টু-হাসনাতের বাকবিতণ্ডা জামায়াত প্রার্থী আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা কৃতি শিক্ষার্থীকে বই উপহার দিয়েছে টিম রাজবাড়ী কালুখালীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া টসে ভারত অধিনায়কের সঙ্গে হাত না মেলানো অনিচ্ছাকৃত: বিসিবি ‘আমি না বললে এলাকা থেকে বের হতে পারবেন না’ পাম্প কর্মচারী রিপনকে গাড়িচাপায় হত্যার অভিযোগে সুজনসহ ২ জনের বিরুদ্ধে মামলা ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ, অন্য গ্রুপে রাখার আলোচনা

আইনশৃঙ্খলা  রক্ষায় যে গুরুদায়িত্ব নিয়েছি তা নিষ্ঠার সাথে পালন করবো- নবাগত এসপি শাকিলুজ্জামান

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৩৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
  • / 647

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে সদ্য যোগদানকারী পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান বলেছেন, আইনশৃঙ্খলা  রক্ষায় যে গুরুদায়িত্ব নিয়েছি তা নিষ্ঠার সাথে পালন করতে সর্বতোভাবে চেষ্টা করবো।

আলাপচারিতায় তিনি বলেন, আপনাদের মাধ্যমে  আমি রাজবাড়ীবাসীকে শুভেচ্ছা জানাই। এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত থাকুক। সবার আগে যেটা হবে সেটা হলো আইনের প্রতি সবার মান্যতা। এটা রক্ষায় সবাই একসাথে কাজ করবো। আশা করি, আইনশৃঙ্খলার দিক দিয়ে একটি সুন্দর জেলা হিসেবে রাজবাড়ী পরিচিতি পাবে। সকলের আন্তরিক প্রচেষ্টায় আমরা সফল হবো।

মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে সদ্য বিদায়ী পুলিশ সুপার মিজানুর রহমানের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন। এর আগে তিনি রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে পৌছালে জেলার অন্য পুলিশ কর্মকর্তাবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরীফ উজ জামান, সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার, ডিআইও (ওয়ান) সাইদুর রহমান, পাংশা থানার ওসি শাহাদত হোসেন, বালিয়াকান্দি থানার ওসি তারেকুজ্জামান, গোয়ালন্দ থানার ওসি তায়েবুর রহমান, কালুখালী থানার ওসি মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।

এম এম শাকিলুজ্জামানের আগের কর্মস্থল খুলনা। সেখানে খুলনা মহানগরীর উপ পুলিশ কমিশনার পদে কর্মরত ছিলেন। ২০০৫ সালে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন। ২০০৯ সালে শান্তিরক্ষা মিশনে সুদান এবং ২০১৬ সালে আইভোরিকোস্টে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে তিনি পুলিশ সুপার হিসেবে পদোন্নতী পান। তার প্রথম কর্মস্থল ছিল বরিশাল জেলা।

পটুয়াখালী জেলার দুমকী উপজেলার বাসিন্দা এসপি এমএম শাকিলুজ্জামান ব্যক্তি জীবনে এক ছেলে ও এক মেয়ের জনক।

প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বর তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদের ২৫ জনকে রদবদল করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আইনশৃঙ্খলা  রক্ষায় যে গুরুদায়িত্ব নিয়েছি তা নিষ্ঠার সাথে পালন করবো- নবাগত এসপি শাকিলুজ্জামান

প্রকাশের সময় : ০৭:৩৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০