Dhaka ০৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জবি আইন ও ভূমি প্রশাসন অ্যালামনাইয়ের সভাপতি রাব্বি, সম্পাদক মারুফ কেয়ামত পর্যন্ত বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না, চ্যালেঞ্জ দিলাম: ফয়জুল করীম ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে: জামায়াত আমির মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে মারামারি, উপজেলা জামায়াত আমিরসহ ৩ নেতা কারাগারে বিদায়বেলায় কাঁদলেন ইউএনও, চাইলেন দোয়া সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে ‘বিশেষ মানবিক অনুদান’ বাতিল হচ্ছে ব্যাংক রেজল্যুশন আইনের ‘১৮ক’ ধারা তদন্ত ও অন্তর্বর্তীকালীন আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন বর্ণাঢ্য আয়োজনে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগে পদার্পণ বখতিয়ার-নোমানের ওপর হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজবাড়ীতে শিশু ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদন্ড

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৪৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
  • / 472

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে শিশু ধর্ষণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিচারক শারমিন নিগার এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলো রাজবাড়ী সদর উপজেলার চর শিবরামপুর এলাকার আফজাল মোল্লার ছেলে মিলন মোল্লা ও একই এলাকার আয়নাল প্রামানিকের ছেলে রেজাউল প্রামানিক।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১ ফেবুয়ারী তারিখে ওই শিশু বাড়ির পাশে ভুট্টা ক্ষেতে ঘাস কাটতে যায়। এসময় মিলন মোল্লা ও রেজাউল প্রামানিক তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরদিন শিশুটি অসুস্থ হয়ে পরলে তার মায়ের কাছে সব কিছু খুলে বলে। ওইদিনই তার মা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দেন। মামলার দীর্ঘ শুনানী শেষে আদালতের বিচারক আসামিদের বিরুদ্ধে রায় ঘোষণা করেন। বাদীপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের পিপি অ্যড. উমা সেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে শিশু ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদন্ড

প্রকাশের সময় : ০৬:৪৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০