Dhaka ০৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
তিস্তাসহ নদী ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-চীন দেশে ভয়াবহ হারে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী জীবাণু বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা ৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে পুনরায় ফল প্রকাশের নির্দেশ মধুখালীতে অগ্নিকাণ্ডে ডেকরেটর প্রতিষ্ঠানের শোরুম ও গুদামঘর পুড়ে ছাই ব্রাজিল ম্যাচে ফের সেই রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, কী বলছেন বিশ্লেষকরা চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে ছুটি ঘোষণা এবার জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প

গোয়ালন্দে ভুয়া পুলিশ আটক

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:১৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
  • / 354

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে শনিবার ইমরান মোল্লা (২২) নামের এক ভুয়া পুলিশকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। সে মাগুরা জেলার মহাম্মদপুর উপজেলার জাঙ্গালীয়া গ্রামের লালটু মোল্লার ছেলে।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সূত্র জানায়, শনিবার ভোরে দৌলতদিয়া ৩নং ফেরি ঘাট এলাকায় পুলিশের জ্যাকেট পরিহিত ইমরান নিজেকে ফরিদপুর জেলার বোয়ালমারি থানার পুলিশ হিসেবে পরিচয় দেয়। তার কথাবার্তায় স্থানীয়দের সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃত ইমরানকে জিজ্ঞাসাবাদ করলে সে সন্তোষজনক কোন উত্তর দিতে না পারায় তাকে আটক করে থানায় নিয়ে আসে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, পুলিশ সদস্য না হয়েও প্রতারনার উদ্দেশ্যে পুলিশের জ্যাকেট পরিধান করায় আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানার এসআই মিজানুর রহমান আকন্দ বাদি হয়ে মামলা দায়ের করছে। তাকে শনিবার রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে ভুয়া পুলিশ আটক

প্রকাশের সময় : ০৬:১৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০