শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আলভেস এখন ধর্মপ্রচারক: কোটি টাকার জীবন পেছনে ফেলে সুখ খুঁজছেন মাত্র ১১৩ ইউরোতে ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী

গোয়ালন্দে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:৪৫:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
  • / 402

জনতার আদালত অনলাইন ॥ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে রোববার দিনগত মধ্যরাতে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ

ঘাট থানা পুলিশ। এসময় বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, গোয়ালন্দ পৌরসভার ৪নং ওয়ার্ডের সুরেশ সাহার ছেলে ঝন্টু সাহা (৩২), মানিকগঞ্জ জেলার শিবালয় থানার নতুন পাড়া গ্রামের স্বপন সাহার ছেলে রতন  (২৫), গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডলের পাড়া গ্রামের আতর আলী মোল্লার ছেলে ইসমাইল মোল্লা (২৩), রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের বালিয়া চর গ্রামের মুন্সি আ. বাতেনের ছেলে

রুবেল মুন্সি (৩০), ফরিদপুর জেলার মধুখালী উপজেলার পশ্চিম পাড়াখোলা গ্রামের জাফর শেখের ছেলে সাগর শেখ (৩৫)।

থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিনগত রাত দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া কেকেএস সেভহোম সংলগ্ন মেহগনী বাগানে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে ৯/১০জন পালিয়ে যায়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, আটককৃতসহ পালিয়ে যাওয়া আন্তজেলা ডাকাত দলের সদস্যরা মহাসড়কের বিভিন্ন স্থানের স্পীডব্রেকারে যানবাহনের গতি কমালে ওই সকল গাড়িতে ডাকাতি করে থাকে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন ও পলাতকদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

প্রকাশের সময় : ০৯:৪৫:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০