Dhaka ০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে এসিআর স্বাক্ষর না করায় শিক্ষা কর্মকর্তা অবরুদ্ধ ‘ডিবি’ হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা : রেলমন্ত্রী ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ শেখ হাসিনার আপিলের সুযোগ আইন নির্ধারণ করবে : আইনমন্ত্রী ভোলাতে গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী রাজবাড়ীর পাংশায় দুই হত্যা মামলার আসামি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার দাপ্তরিক নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ মান্দায় ২৫০ লিটার ওয়াশ চোলাই মদসহ যুবক গ্রেফতার

গোয়ালন্দে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৪৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০
  • / 541

জনতার আদালত অনলাইন ॥ গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামে ৩২ বছর বয়সী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গত ৬ অক্টোবর গৃহবধু চারজনকে আসামী করে রাজবাড়ীর আদালতে মামলাটি দায়ের করেছেন। অভিযুক্তরা হলো, গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের হবি সরদারের ছেলে গাজী (৪০), মো. লোকমানের ছেলে হবি (৪০), কালামের ছেলে আকাশ (২৫) ও মনো (৪১)।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, আসামীগন গৃহবধুর বাড়ির পাশের একটি মেহগনি বাগানে নিয়মিত মাদক সেবন করে এবং বিভিন্ন সময় ওই গৃহবধুকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়ি থেকে পাশের বাড়িতে যাচ্ছিলেন। এসময় আসামীরা গৃহবধুর গলায় চাকু ঠেকিয়ে হত্যার হুমকি দিয়ে অপহরন করে পাশের নির্জন স্থানে নিয়ে যায়। এসময় তার মুখ চেপে ধরে অন্যান্যদের সহযোগিতায় প্রধান আসামী গৃহবধুকে ধর্ষণ করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে আসামীগণ পালিয়ে যায়। এ ঘটনায় গত ৬ অক্টোবর রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই গৃহবধু মামলা দায়ের করে। আদালত মামলাটি আমলে নিয়ে রাজবাড়ী গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ দেয়।

রাজবাড়ী গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর অমর শরীফ জানান, তদন্তের নিদের্শনা এখনো তিনি হাতে পাননি। তবে নির্দেশনা দেখে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহন করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা

প্রকাশের সময় : ০৬:৪৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০