Dhaka ১১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বায়ুদূষণে শীর্ষে কুচিং, ঢাকার অবস্থান ষষ্ঠ আলোচিত শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ৭ বছর পর ভারত সফরে আসছেন শি জিনপিং সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও দুই কর্মকর্তার নামে ফেসবুকে ভুয়া আইডি, গ্রেফতার ১ ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন, ‘নজরুল পদক’ পেলেন দুই গুণী ব্যক্তি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, আলোচিত সেই মাদরাসা শিক্ষকই জন্ম নেওয়া শিশুটির বাবা নিম্ন আদালতে ঢালাও ফাঁসি: বিচারক মামুনের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট ইরান-সৌদি যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব ইরাকের

পাংশায় ভুয়া ডাক্তারের এক লাখ টাকা জরিমানা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৪২:০৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০
  • / 480

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশায় ডাক্তার না হয়েও নামের পাশে ‘ডাক্তার’ লিখে দীর্ঘ ৪০ বছর ধরে রোগী দেখে ব্যবস্থাপত্র দিয়ে আসছিলেন দীপেন্দ্রনাথ দাস নামে এক ব্যক্তি। মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের একটি দল ও র‌্যাবÑ৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাকে এক লাখ টাকা জরিমানা করে। এসময় ব্যবস্থাপত্রের সকল  প্যাড জব্দ করা হয়। রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, চিকিৎসা বিষয়ে দীপেন্দ্র নাথ দাসের প্রাতিষ্ঠানিক কোনো ডিগ্রী না থাকলেও পাংশার রেলস্টেশন সংলগ্ন মৌসুমী মেডিকেল হলে চেম্বার খুলে নিয়মিত রোগী দেখতেন তিনি। প্রতিদিন ৭০ থেকে ৮০ জন রোগী দেখে ব্যবস্থাপত্রও দিতেন ভ্রাম্যমাণ আদালতের কাছে তিনি স্বীকার করেছেন শুধুমাত্র পল্লী চিকিৎসকের নয় মাসের একটি  কোর্স করেছেন তিনি।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার দেবাশীষ কর্মকার জানান, এ অভিযানে তারা সহযোগিতা করেছেন।

রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোহাম্মদ আরিফুজ্জামান জানান, সম্পূর্ণ অবৈধভাবে ওই ব্যক্তি রোগী দেখে ব্যবস্থাপত্র দিচ্ছিলেন। যেসব ওষুধ সাধারণত বড়দের দেয়া  হয়না। তিনি সেসব এন্টিবায়োটিক  ওষুধ শিশুদের  প্রেসক্রাইব করতেন। নামের আগে ডাক্তার শব্দটিও ব্যবহার করতেন। এসব কারণে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় ভুয়া ডাক্তারের এক লাখ টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৭:৪২:০৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০