Dhaka ০৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে হরমুজের নাম ‌‘ট্রাম্প প্রণালি’ দেওয়া মানচিত্র শেয়ার করলেন ট্রাম্প পেট্রোলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: সংসদে জ্বালানিমন্ত্রী টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা স্বাস্থ্য সেবা অধিদপ্তরের ডিজিকে হাইকোর্টে তলব হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ডেমরায় প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি ইসরায়েলের তীব্র সমালোচনা করলেন জাতিসংঘের বিশেষ দূত

বালিয়াকান্দিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৩১:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০
  • / 400

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পুষআমলা গ্রামের নির্মাণাধীন একটি ভবন থেকে সোমবার সকালে অনুপ কুমার মন্ডল নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বালিয়াকান্দি থানার পুলিশ। সে একই গ্রামের সঞ্জিব মন্ডলের ছেলে। করোনার প্রভাবে হঠাৎ বেকার হয়ে পড়ার হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

পারিবারিক সূত্র জানায়, কুড়িগ্রাম জেলা শহরে গিয়ে মিষ্টির দোকান দিয়েছিল অনুপ। সেখানে তিনি বিয়েও করেন। করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর দোকান বন্ধ করে বাড়ি চলে আসেন। বেশ কয়েকদিন যাবৎ  হতাশায় ভুগছিলেন তিনি। রোববার সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হন। সোমবার সকালে বাড়ির অদূরে নির্মাণাধীন ভবনের সিঁড়ির রডের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

বালিয়াকান্দি থানার ওসি তারেকুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশের সময় : ০৭:৩১:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০