Dhaka ০৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেনাপোলে বিদেশি পিস্তল, ২ ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার পত্নীতলায় ৪ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, ৭০ লিটার তৈরির উপকরণ জব্দ ঝিনাইদহে আন্তর্জাতিক র‌্যাপিড দাবায় চ্যাম্পিয়ন রাবিদ, বয়সভিত্তিকে সিএম আবজিদ আত্মীয়ের জামিন পেতে মাছ, লেবু, সিঁদুর দিয়ে শ্মশানে কালো জাদু, আটক ১ শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক শিশু হত্যা মামলায় জামিনে বেরিয়ে গৃহকর্ত্রীকে খুন, কে এই লাইলী? ছাত্রত্ব শেষে হলে থাকার সুযোগ প্রত্যাখ্যান জাকসুর, প্রজ্ঞাপন বাতিলে আলটিমেটাম রাজবাড়ীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু, ‌‘আইসিইউ নেই’ বলে দেওয়া হয়নি অ্যান্টিভেনম আমাকে ‘যৌন ডাক্তার’ বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: তাসনিম জারা দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

২৩ ঘন্টা পর লঞ্চ চলাচল শুরু, ফেরি চলাচল ব্যাহত

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০
  • / 366

জনতার আদালত অনলাইন : বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া এবং আরিচা-কাজীরহাট নৌরুটে ২৩ ঘন্টা পর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টায় এ রুটের সব ধরণের লঞ্চ চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। পদ্মা-যমুনা নদীতে প্রচন্ড বাতাস ও উত্তাল ঢেউয়ের কারণে ঝুঁকি এড়াতে এ পদক্ষেপ নেয় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। তবে প্রচন্ড ¯্রােতে রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

মানিকগঞ্জ লঞ্চ মালিক সমিতির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. নুরুল আনোয়ার মিলন জানান, বৈরী আবহাওয়ার কারণে তাদের দুই রুটে চলাচলকারী সকল লঞ্চ (৩৩টি) ২৩ ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে।

এ দিকে লঞ্চ চলাচল শুরু হলেও বৃহস্পতিবার দুপুর থেকে টানা ভারী বর্ষণে আবারো লঞ্চ চলাচল বিঘœ ঘটে। নদীতে তীব্র ¯্রােতের কারণে এবং পদ্মার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ফেরি চলাচলও ব্যাহত হচ্ছে।

অপর দিেেক উত্তাল নদীর মধ্যে বুধবার সকাল ১০টার দিকে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা পন্য বোঝাই একটি ট্রলার  পদ্মা নদীতে ডুবে  যাওয়ার ঘটনা  ঘটে। ট্রলারের মাঝি শিবালয় উপজেলার কাউলিকান্দি গ্রামের মো. শরিফ উদ্দিন (৩০) প্রায় ৩ ঘন্টা পর পাটুরিয়া ঘাটের প্রায় ৩ কিমি ভাটিতে গিয়ে তীরে উঠতে সক্ষম হন।

বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের ট্রাফিক পরিদর্শক আফতাব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ২৩ ঘন্টা পর ঐ অঞ্চলের দুটি নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। তবে এখনো আবহাওয়া অনেকটা বৈরী থাকায় সতর্কতার সাথে চালকদের চলাচল করতে বলা হয়েছে।

বৈরি আবহাওয়ার কারণে পদ্মা নদীর পানি উত্তাল হয়ে উঠায় এ এলাকায় নদীতে ২ নম্বর বিপদসংকেত ও সুমুদ্র বন্দরে ৩ নম্বর বিপৎসংকেত চলছিল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

২৩ ঘন্টা পর লঞ্চ চলাচল শুরু, ফেরি চলাচল ব্যাহত

প্রকাশের সময় : ০৭:০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০