Dhaka ১১:৩১ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আগামী পাঁচ দিন দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস গণতন্ত্র থেকে বিচ্ছিন্ন হলে জনগণ রক্ত দিয়ে তাদের সরিয়ে দেয় : মঈন খান ঢাকার যানজট কমাতে ‘জিরো সিগন্যাল’ মডেল সমীক্ষার নির্দেশ স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা বর্তমান সরকারের প্রতিশ্রুতি : তথ্যমন্ত্রী ঝিনাইদহে বাসে পরিত্যক্ত ব্যাগে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’ তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু: বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য দেশের দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে, কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী ‘শিগগিরই’ পূর্ণমাত্রায় ভিসা চালু করবে ভারত, স্বাভাবিক হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক কালীগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আরও অবনতির আভাস

রাজবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ২

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৫৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০
  • / 799

জনতার আদালত অনলাইন ॥ ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ  দুইজনকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। বৃহস্পতিবার দিবাগত মাঝরাতে রাজবাড়ী পৌর এলাকার ২ নং রেলগেট সংলগ্ন জনৈক  হিরুর মেহগনি বাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো রাজবাড়ী সদর উপজেলার মেছেঘাটা এলাকার জসিম ইসলামের ছেলে রবিন ইসলাম ও আফজাল সর্দারের ছেলে সজল সর্দার। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি রামদা, একটি ছোরা ও একটি লোহার পাইপ।

রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, রাত্রিকালীন মোবাইল ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, দুর্বৃত্তরা  ডাকাতি ও ছিনতাইয়ের উদ্দেশ্যে সমবেত হয়েছে। সেখানে পুলিশ অভিযান চালিয়ে হাতেনাতে তাদের গ্রেপ্তার করে।  পুলিশি জিজ্ঞাসাবাদে তারা  ডাকাতির প্রস্তুতি গ্রহণ ও রাস্তায় ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। এব্যাপারে রাজবাড়ী সদর থানায় মামলা দায়েরের পর  আসামিদের আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ২

প্রকাশের সময় : ০৭:৫৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০