Dhaka ০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জ্বালানি খাত অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয় : প্রধানমন্ত্রী স্ত্রী মশা দমনে যুক্তরাষ্ট্রে ছাড়া হবে ৬ লাখ পুরুষ মশা ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে হযরত শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন সোনার দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিল আদালত শেখ হাসিনা দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে: রাশেদ খান

বালিয়াকান্দিতে অপহরণের ৪দিন পর ২ যুবক উদ্ধার, গ্রেপ্তার ১ 

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৪৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০
  • / 346

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের নতুনচর এলাকা থেকে অশোক সরক্রা ও সুশান্ত সরকার নামে অপহৃত দুই যুবককে বুধবার সন্ধ্যায় উদ্ধার করেছে বালিয়াকান্দি থানার পুলিশ। এসময় কাউছার নামে এক অপহরণকারীকে গ্রেপ্তার ও একটি প্রাচীনকালের পিতলের তৈরি কৃষ্ণ মূর্তি উদ্ধার করা হয়। গত রোববার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতিমোহন গ্রাম থেকে সাত আটজনের একটি দুর্বৃত্ত দল তাদের অপহরণ করে নিয়ে যায়। তাদের  বাড়ি জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতিমোহন গ্রামে। গ্রেপ্তার কাউছারের বাড়ি একই উপজেলার খালকুলা গ্রামে।

বালিয়াকান্দি থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কিছুদিন আগে সুমন বাড়ির কাছে মাঠে একটি কৃষ্ণ মূর্তি খুঁজে পায়। গত রোববার বিকেলে একদল দুর্বৃত্ত প্রথমে সুমন ও তার ভাই অশোককে ধরে নিয়ে যায়। রাতে ধরে নিয়ে যায় প্রতিবেশি সুশান্তকে। পরে সবুজ নামে অপর এক যুবক সুমনদের বাড়িতে গিয়ে কৃষ্ণ মূর্তিটির খোঁজ করে। না পেয়ে চলে যায়। পরদিন সোমবার সুমন অপহরণকারীদের কাছ থেকে কৌশলে পালিয়ে আসে। বুধবার সুমন সরকার বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

বালিয়াকান্দি থানার এসআই মামুন অর রশিদ জানান, দুর্বৃত্তরা তিনজনকে অপহরণ করে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে অপহৃত দুজনকে উদ্ধার, একজনকে গ্রেপ্তারের পাশাপাশি অপহরণকারীর হেফাজতে থাকা একটি কৃষ্ণ মূর্তি উদ্ধার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা জানান, আসামি কাউছারকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মূলত পড়ে পাওয়া পিতলের একটি কৃষ্ণমূর্তিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে অপহরণের ৪দিন পর ২ যুবক উদ্ধার, গ্রেপ্তার ১ 

প্রকাশের সময় : ০৭:৪৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০