Dhaka ০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মালিকানা পরিবর্তন নিয়ে কঠোর নির্দেশনা বিআরটিএ’র, না মানলে আইনানুগ ব্যবস্থা কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমির ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন মধুখালীতে বাংলাদেশ মহিলা পরিষদের ৫ম সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর চীন সফর: নতুন অধ্যায়ের সূচনা মা-তিন মেয়েকে হত্যা; পরিবার নেয়নি হত্যাকারীর লাশ ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : প্রধানমন্ত্রী চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদে ধন্যবাদ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদ-উল-আযহা ২০২০ উপলক্ষে জেলা প্রশাসকের শুভেচ্ছা বাণী

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৩৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০
  • / 653

আনন্দ ও ত্যাগের অনন্য মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদ-উল-আযহা। পবিত্র আল কোরআনের সুরা হজ¦ এর ৩৭ নং আয়াতে বলা হয়েছে-‘‘আল্লাহতায়ালার দরবারে কোরবানীর পশুর মাংস কিংবা রক্ত কিছুই পোঁছায় না, বরং তোমাদের ধর্মনিষ্ঠাই তাঁর কাছে পৌঁছায়। এভাবেই তিনি তাদের তোমাদের অধীন করে দিয়েছেন যেন তোমরা আল্লাহর শ্রেষ্ঠত¦ ঘোষণা করতে পারো-এজন্য যে তিনি তোমাদের পথ দেখিয়ে দিয়েছেন। আর সুসংবাদ দাও সৎকর্মপরায়ণদের।’’

          এই মহিমান্বিত পবিত্র দিনে আমরা কোরবানীর মাধ্যমে ধর্মনিষ্ঠার বহিঃপ্রকাশ ঘটিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন এবং মানুষ হিসেবে শ্রেষ্ঠত্ব ঘোষণা করে সকলের মধ্যে আনন্দ ভাগাভাগি করে থাকি। ঈদ-উল-আযহা কোরবানীর মাধ্যমে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। এ দিনে হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়।

          কিন্তু এবার প্রাণঘাতী করোনাকালে ভিন্নভাবে ঈদ উদযাপন করবো আমরা। মুসলিম সমাজে প্রতি বছরই ঘরে ঘরে চাঁদরাত, খোলা মাঠে ঈদের জামাত, কোরবানী ও ঈদ উৎসব পালনের মধ্য দিয়ে দিনটি সুদীর্ঘকাল ধরে পালিত হয়ে আসলেও আজ সারা বিশ্ব করোনায় আক্রান্ত হওয়ায় এবার ঈদ উদযাপন হবে একান্তই ঘরোয়া পরিবেশে। এটি আমাদের আবহমান ঈদ ঐতিহ্যের বিপরীত হলেও প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আমাদের সজাগ থাকতে হবে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত কারণে উন্মুক্ত স্থানে বড় পরিসরে ঈদের জামাত পরিহারের নির্দেশনা থাকায় মুসুল্লীদের জীবন ঝুঁকি বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে এ বছর ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে ঈদের জামায়াত নিকটস্থ মসজিদে আদায় করার ব্যবস্থা করা হয়েছে। মাস্ক পড়ে শারীরিক দুরত¦ বজায় রেখে আমরা ঈদের নামাজ আদায় করব। এবারের ঈদ উৎসব হোক পরিবারের সবার সুস্থতা, বাড়িতে থেকে নতুনভাবে ঈদ আবিষ্কার। পরিচ্ছন্ন পরিবেশে পশু কোরবানী এবং পশুর চামড়া সংরক্ষণেও আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবো।

          করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের প্রত্যাশায় রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। এই পবিত্র দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্র আরো সুদৃঢ় হোক। মুক্তিযুদ্ধের চেতনায় দেশগড়ার প্রত্যয়ে প্রযুক্তি নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আসুন এই ঈদ-উল-আযহায় আমরা নেই সুন্দর শপথ । —- ঈদ মোবারক।

দিলসাদ বেগম

জেলা প্রশাসক

রাজবাড়ী।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পবিত্র ঈদ-উল-আযহা ২০২০ উপলক্ষে জেলা প্রশাসকের শুভেচ্ছা বাণী

প্রকাশের সময় : ০৮:৩৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০