Dhaka ০৮:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেনাপোলে বিদেশি পিস্তল, ২ ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার পত্নীতলায় ৪ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, ৭০ লিটার তৈরির উপকরণ জব্দ ঝিনাইদহে আন্তর্জাতিক র‌্যাপিড দাবায় চ্যাম্পিয়ন রাবিদ, বয়সভিত্তিকে সিএম আবজিদ আত্মীয়ের জামিন পেতে মাছ, লেবু, সিঁদুর দিয়ে শ্মশানে কালো জাদু, আটক ১ শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক শিশু হত্যা মামলায় জামিনে বেরিয়ে গৃহকর্ত্রীকে খুন, কে এই লাইলী? ছাত্রত্ব শেষে হলে থাকার সুযোগ প্রত্যাখ্যান জাকসুর, প্রজ্ঞাপন বাতিলে আলটিমেটাম রাজবাড়ীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু, ‌‘আইসিইউ নেই’ বলে দেওয়া হয়নি অ্যান্টিভেনম আমাকে ‘যৌন ডাক্তার’ বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: তাসনিম জারা দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে করোনায় ব্যবসায়ীর মৃত্যু, নতুন করে শনাক্ত ৩৪

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:১৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
  • / 1309

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে করোনায় আক্রান্ত হয়ে আব্দুল মান্নান মন্ডল (৬৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বাড়ি রাজবাড়ী সদর উপজেলার  রামকান্তপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে। এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৪ জন শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮১৪ জন।

রাজবাড়ী জেলা সিভিল সার্জন সূত্র জানায়, গত ১৩ জুলাই তারিখে ৮৭ জনের নমুনা  ঢাকায় পাঠানো হয়। তার মধ্যে বৃহস্পতিবার ৩৪ জনের পজিটিভ আসে। বর্তমানে আক্রান্তদের মধ্যে ৩১ জন রাজবাড়ী কোভিড১৯ হাসপাতালে ভর্তি আছে। হোম আইসোলেশনে আছে ৩২১ জন। জেলায় মোট মৃত্যু হয়েছে  সাতজনের।

সর্বশেষ মৃত আব্দুল মান্নানের নমুনা সংগ্রহ করা হয় ৬ জুলাই। ৯ জুলাই তার পজিটিভ আসে। মঙ্গলবার তার অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়। বুধবার তিনি মারা যান। স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে করোনায় ব্যবসায়ীর মৃত্যু, নতুন করে শনাক্ত ৩৪

প্রকাশের সময় : ০৬:১৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০