শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ

গোয়ালন্দে বৃদ্ধের লালসার শিকার ৩য় শ্রেণির ছাত্রী

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৪১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০
  • / 515

জনতার আদালত অনলাইন ॥ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ৬০ বছরের বৃদ্ধের যৌন লালসার শিকার হয়েছে ৯ বছরের শিশু। পুলিশ অভিযুক্ত হাবিবুর রহমান হবি মন্ডল (৬০) কে শুক্রবার আটক করেছে।  সে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নুরু মন্ডল পাড়া গ্রামের হাতেম মন্ডলের ছেলে। ওই শিশু স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

ছাত্রীর বাবা জানান, তারা দরিদ্র মানুষ। মাঠে-ঘাটে কাজ করে সংসার চালায়। প্রতিদিনের মতে গত বুধবার বিকেলে তারা স্বামী-স্ত্রী মিয়ে মাঠে কাজ করতে যায়। তখন তার মেয়ে একাই বাড়িতে ছিলো। এসময় স্থানীয় হবি মন্ডল তাদের বাড়িতে এসে তার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে এবং এ বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখায়। ঘটনার পর তার মেয়ে অসুস্থ্য হয়ে পড়ে। কিন্তু মেয়েটি ভয়ে তাদেরকে কিছু বলতে সাহস পায়নি। এক পর্যায়ে তার স্ত্রী বিভিন্ন ভাবে জিজ্ঞাসা করলে শিশুটি তার মায়ের কাছে ঘটনা খুলে বলে।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান জানান, প্রাথমিক ভাবে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ওই শিশুর কাছে ঘটনা শুনেই অভিযান চালিয়ে অভিযুক্ত হবি মন্ডলকে আটক করা হয়। এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে বৃদ্ধের লালসার শিকার ৩য় শ্রেণির ছাত্রী

প্রকাশের সময় : ০৬:৪১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০