Dhaka ১০:২৩ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে এসিআর স্বাক্ষর না করায় শিক্ষা কর্মকর্তা অবরুদ্ধ ‘ডিবি’ হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা : রেলমন্ত্রী ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ শেখ হাসিনার আপিলের সুযোগ আইন নির্ধারণ করবে : আইনমন্ত্রী ভোলাতে গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী রাজবাড়ীর পাংশায় দুই হত্যা মামলার আসামি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার দাপ্তরিক নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ মান্দায় ২৫০ লিটার ওয়াশ চোলাই মদসহ যুবক গ্রেফতার

গোয়ালন্দে সাংবাদিক শামীম শেখ স্ত্রীসহ করোনা আক্রান্ত

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:১৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০
  • / 463

জনতার আদালত অনলাইন : গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি শামীম শেখ ও তার স্ত্রী সামিয়া ফারহানা লিপি করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। শনিবার বিকেলে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

সাংবাদিক শামীম শেখ সাংবাদিকতা ছাড়াও দৌলতদিয়া মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক। তিনি গোয়ালন্দ পৌরসভার কলেজ পাড়া এলাকার বাসিন্দা।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ জানান, শনিবার ২৩ জনের রিপোর্ট পাওয়া গিয়েছে। এর মধ্যে ৪ জনের পজিটিভ। সাংবাদিক দম্পতি ছাড়া অপর একজন হাসপাতালের স্টাফ (রাঁধুনি) ও আরেকজন সদর উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত ৪২৫ টা নমুনার মধ্যে এ নিয়ে ৩৫ জন পজিটিভ হলো। কয়েকজন সদর উপজেলার হওয়ায় তাদের দায়িত্ব সদর উপজেলার স্বাস্থ্য বিভাগের কাছে দেওয়া হয়েছে। বাকীরা বেশিরভাগই সুস্থ আছেন। তবে, যেভাবে ছড়াচ্ছে, তাতে সবার আরও সাবধান হওয়া প্রয়োজন বলে তিনি জানান।

সাংবাদিক শামীম শেখ জানান, তার স্ত্রী ঠান্ডাজ্বরে আক্রান্ত হওয়ায় গত ১৪ জুন তার দু’জনই পরীক্ষার জন্য স্বাস্থ্য বিভাগের কাছে নমুনা দেন। শনিবার পরীক্ষার ফলাফলে পজেটিভ আসে। তার দু’জনই বর্তমানে সুস্থ্য আছেন জানিয়ে তিনি সকলের দোওয়া কামনা করেন।

এর আগে রাজবাড়ীর কালুখালীতে যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক ফজলুল হক করোনায় আক্রান্ত হন।   তিনি হোম আইসোলেশনে আছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে সাংবাদিক শামীম শেখ স্ত্রীসহ করোনা আক্রান্ত

প্রকাশের সময় : ০৮:১৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০