শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ

রাজবাড়ীতে ওসিসহ ৫ জন করোনা আক্রান্ত

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২৬:০০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০
  • / 773

জনতার আদালত অনলাইন॥  রাজবাড়ীর কালুখালী থানার ওসি কামরুল হাসানসহ নতুন করে আরও পাঁচজন করোনা আক্রান্ত হয়েছেন। এনিয়ে রাজবাড়ীতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৩ জন। রোববার দুপুরে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

সিভিল সার্জন সূত্র জানায়, সর্বশেষ রাজবাড়ী জেলার ১২০ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল। তার মধ্যে পাঁচজনের রিপোর্ট পজিটিভ। এছাড়া এর আগে  পজিটিভ আসা দুজনের নমুনাও ফের পজিটিভ এসেছে।   আক্রান্তদের মধ্যে কালুখালী থানার ওসি,  পাংশার দুজন এবং বালিয়াকান্দি উপজেলা এলাকার চারজন রয়েছেন। নতুন আক্রান্তদের রাজবাড়ী সদর হাসপাতালে আনার প্রক্রিয়া চলছে।

এদিকে কালুখালী থানার ওসি কামরুল হাসানের আক্রান্তের মধ্য দিয়ে এ থানার তিনজন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন।

কালুখালী থানার ওসি (তদন্ত) শহীদুল ইসলাম জানান, থানার ওসি কামরুল হাসান কালুখালীর বোয়ালিয়ায় তার ভাড়া বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করছেন। থানার অন্য পুলিশ সদস্যদের মধ্যে করোনা আতঙ্ক বিরাজ করছে কীনা এমন প্রশ্নের জবাবে বলেন, আমরা সতর্কতা অবলম্বন করে আমাদের স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাচ্ছি।

রাজবাড়ীর পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম বলেন, আমরা শুরু থেকেই সতর্কতা অবলম্বন করে চলছি। ক্লাস্টার ভাগ করে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে কালুখালী থানার ২১ জনের করোনা পরীক্ষা করা হয়। যাদের মধ্যে দুজনের পজিটিভ আসে। থানার ওসি কামরুল হাসানের শ্বশুর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি শ্বশুরকে দেখতে গিয়েছিলেন। শ্বশুরবাড়ি থেকে ফেরার পর হোম কোয়ারেন্টাইনে ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ওসিসহ ৫ জন করোনা আক্রান্ত

প্রকাশের সময় : ০৭:২৬:০০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০