Dhaka ০৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’

জেলার শ্রেষ্ঠত্ব অর্জনকারী দুই শিক্ষার্থীর জন্য উপহার পাঠালেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফারহানা রশিদ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০
  • / 752

জনতার আদালত অনলাইন ॥ ২০২০সালের এসএসসি পরীক্ষার ফলাফলে রাজবাড়ী জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ২ শিক্ষার্থীর জন্য রাজবাড়ীর কৃতি সন্তান জগনাথ বিশ্ববিদ্যালয়ের গণিতের সহযোগী অধ্যাপক ফারহানা রশিদ উপহার পাঠিয়েছেন। শুক্রবার ২টায় বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবে শ্রেষ্টত্ব অর্জনকারী শিক্ষার্থী রক্তিম দে ও অধরা জামান কথার হাতে নগদ অর্থ তুলেদেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক সংবাদের প্রতিনিধি সনজিৎ কুমার দাস। এসময় ক্লাবের সহ-সভাপতি এস,এম রাহাত হোসেন ফারুক, সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংবাদিক মেহেদী হাসান মাসুদ, সোহেল খান, নলিয়া শ্যামা মোহন ইনিস্টিটউশনের শিক্ষক বেবী সুলতানা উপস্থিত ছিলেন।

বালিয়াকান্দি উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রক্তিম দে গোল্ডেন এ প্লাস সহ সর্বমোট ১৩০০ নম্বরের মধ্যে ১১৯৮ নম্বর পেয়ে প্রথমত উপজেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করে। রক্তিম দে ৫ম শ্রেণীতে গোল্ডেন এ প্লাস, ৮ম শ্রেণীতে গোল্ডেন এ প্লাস লাভ করে।

বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া শ্যামা মোহন ইনিস্টিটউশনের  শিক্ষার্থী অধরা জামান কথা গোল্ডেন এ প্লাস সহ সর্বমোট ১৩০০ নম্বরের মধ্যে ১১৯৩ নম্বর পেয়ে প্রথমত উপজেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করে। এটাই এবছর জেলার সর্বোচ্চ দ্বিতীয় নম্বর। কথা ৫ম শ্রেণীতে গোল্ডেন এ প্লাস, ৮ম শ্রেণীতে গোল্ডেন এ প্লাস লাভ করে।

অধ্যাপক ফারহানা রশিদ বাংলাদেশ কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকীর সহধর্মিনী। দুই কৃতি শিক্ষার্থীর ফলাফলের কথা জেনে তার ব্যক্তিগত উদ্যোগে উপহার পাঠিয়েছেন। যা কৃতি দুই শিক্ষার্থীকে আরও অনুপ্রাণিত করবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জেলার শ্রেষ্ঠত্ব অর্জনকারী দুই শিক্ষার্থীর জন্য উপহার পাঠালেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফারহানা রশিদ

প্রকাশের সময় : ০৬:০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০