মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
তানজিদ-শান্তকে হারানোর চাপ নিয়ে লাঞ্চে বাংলাদেশ আর্জেন্টিনার জার্সি ছেড়ে হাইতিকে বেছে নিলেন বিস্ময়বালক কিকি ঢাকায় পৌঁছেছেন হামজা, ফ্লাইট বিলম্বে পিছিয়ে গেল ফারহানের আগমন জীবনকে সহজ করবে মেটার এআই এজেন্ট ‘মিউজ’, কথা বলা যাবে নিজের অ্যাভাটারের সঙ্গেও ‘এক-দুই ইনিংস দেখে কাউকে বিচার করা ঠিক নয়’, সমালোচনার জবাবে হৃদয় শাস্তি কমেছে মলিনার, রেহাই পেলেন না পারেদেস গাড়ি থেকে রক্তাক্ত তরণীর লাফ, শুরু হলো পুলিশের ‘গজব রাত’ সেরাদের বিপক্ষেও ফ্লিকের কৌশল কার্যকর, দেখিয়ে দিল বার্সেলোনা দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং স্পেশালিস্ট ডেল বেনকেনস্টেইন ওয়ারিকন একাই বাংলাদেশের তিন স্পিনারের সমান

রাজবাড়ীতে নতুন করে করোনা আক্রান্ত স্কুলছাত্রসহ ৫ জন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৫০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০
  • / 542

জনতার আদালত অনলাইন : রাজবাড়ীতে নতুন করে ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে।   এর মধ্যে  গোয়ালন্দে এক স্কুলছাত্র  রয়েছে।

রাজবাড়ীতে নতুন করে আরো ৫জন করোনা আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার বিকেলে রাজবাড়ীর সিভিল সার্জন মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাজবাড়ীতে আরো ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত বলে আইসিডিডিআরবি থেকে তথ্য এসেছে। ১০৩ জনের নেয়া স্যাম্পল থেকে ৫জন পজিটিভ। জেলায় মোট এ পর্যন্ত আক্রান্ত ৫৮ জন। সুস্থ হয়েছেন ১৬ জন। এখনও ভর্তি আছেন ২৩ জন।

অন্যরা আইসোলেসনে আমাদের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। নতুন আক্রান্তদের বিষয়ে পরবর্তী পদপে গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ জানান, গত ২৬ মে গোয়ালন্দ উপজেলার মোট ২৪ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। শুক্রবার তাদের পরীক্ষার ফলাফল আসে। এরমধ্যে ২৩ জনের ফলাফল নেগেটিভ হলেও এসএসসি পরীক্ষা দেয়া এক স্কুল ছাত্রের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়। তার বাড়ি গোয়ালন্দ উপজেলার নবুওসিমদ্দিন পাড়া (মকবুলের দোকান) এলাকায়। তাকে  াজবাড়ী সদর হাসপাতালের আইসোলিশন ইউনিটে ভর্তি করা হয়েছে।গোয়ালন্দ উপজেলা ইতিপূর্বে ৮ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়।    এরমধ্যে ৭জন সুস্থ্য হয়ে গেছেন বলে স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে নতুন করে করোনা আক্রান্ত স্কুলছাত্রসহ ৫ জন

প্রকাশের সময় : ০৮:৫০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০