শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ

সাধারণ মানুষের পাশে সাওরাইল এক্স-একাডেমিয়ান্স এসোসিয়েশন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০২:০১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০
  • / 1104

জনতার আদালত অনলাইন : করোনা দূর্যোগের দিনে কালুখালীর সাওরাইলে মোহাম্মদ আলী একাডেমির প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন এক্স-একাডেমিয়ান্স এসোসিয়েশন বরাবরের মতো দাঁড়িয়েছে সাধারণ মানুষের পাশে।
সংগঠনটি গত শুক্রবার সাওরাইল, কশবামাজাইল এবং পাট্টা এলাকার তিনশটি অস্বচ্ছল পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী (চাল, ডাল, আলু, তেল, আটা, লবণ) এবং বিশেষ ঈদ আনন্দ প্যাকেট (সেমাই, চিনি, গুড়া দুধ, কিসমিস, সাবান) বিতরণ করেছে। ২০১৬ সাল থেকে এই সংগঠন এরকম কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংগঠনের প্রধান সমন্বয়ক পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. শান মুহাম্মাদ ইরান বলেন, মোহাম্মদ আলী একাডেমির প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন ব্যাচের ৫০০ জন স্বেচ্ছাসেবী নিয়ে এই সংগঠনটি এলাকায় শিক্ষা, স্বাস্থ্য এবং দূর্যোগে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে। তরুন এই চিকিৎসক আরো বলেন, করোনা প্রকোপের শুরুতেই মাইকিং, লিফলেট ও পোস্টার বিতরণ, চিকিৎসা সহায়তা এবং বাড়িতে বাড়িতে গিয়ে জনসচেতনতা তৈরীর কাজ করেছে সংগঠনটি।

জানা যায়, প্রতিবছর স্বাধীনতা দিবসে এলাকার ১০টি মাধ্যমিক স্কুলকে নিয়ে সংগঠনটির অনন্য আয়োজন শিক্ষা উৎসব এলাকায় সবার মাঝে দারুণ প্রশংসিত হয়েছে। এছাড়াও অস্বচ্ছল মেধাবীদের শিক্ষা সহায়তা প্রদান, হেলথ ক্যাম্প, স্বল্প মূল্যে চিকিৎসা প্রদান, ব্লাড ব্যাংক, বৃক্ষরোপন, সামাজিক সমস্যা নিয়ে জনসচেতনতা সৃষ্টি, বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ত্রাণ-সাহায্য ইত্যাদি কাজের মাধ্যমে সংগঠনটি এলাকার সাধারণ মানুষের কাছে ভূয়সী প্রশংসা কুড়িয়েছে।

সংগঠনের অন্যতম অভিভাবক এবং প্রিয়মুখ, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শাওন চৌধুরী বলেন, সংগঠনটি প্রাক্তন ছাত্রদের ভালোবাসা ও আবেগের নাম। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, অতীতের ন্যায় দেশ ও সমাজের প্র‍য়োজনে এলাকার মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে যাবে দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত একদল সাহসী, উদ্যোমী এবং কর্মঠ মানুষের এই সংগঠন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাধারণ মানুষের পাশে সাওরাইল এক্স-একাডেমিয়ান্স এসোসিয়েশন

প্রকাশের সময় : ০২:০১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০