Dhaka ০১:৩০ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জ্বালানি খাত অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয় : প্রধানমন্ত্রী স্ত্রী মশা দমনে যুক্তরাষ্ট্রে ছাড়া হবে ৬ লাখ পুরুষ মশা ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে হযরত শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন সোনার দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিল আদালত শেখ হাসিনা দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে: রাশেদ খান

রাজবাড়ীর পাংশায় একই পরিবারের ৪ জন করোনায় আক্রান্ত

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৩:১২:৫০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০
  • / 774

জনতার আদালত অনলাইন॥ রাজবাড়ীর পাংশায় একই পরিবারের চারজন করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ জন। নতুন আক্রান্তদের বাড়ি পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রঘুন্দনপুর গ্রামে। রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম বুধবার দুপুরে আইইডিসিআর থেকে রিপোর্ট পেয়ে বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, সম্প্রতি তারা ঢাকা থেকে পাংশার বাহাদুরপুরে গ্রামের বাড়িতে আসে। তাদের সবারই জ্বর, কাশিসহ নানা উপসর্গ ছিল। বিষয়টি জানতে পেরে স্থানীয় স্বাস্থ্য বিভাগ তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠায়।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম জানান, আক্রান্ত চারজনকে রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেয়ার প্রস্তুতি চলছে।
জেলা সিভিল সার্জনের তথ্যমতে, এপর্যন্ত রাজবাড়ীতে মোট ১২২৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে এক হাজার ৫৩ জনের রির্পোট পাওয়া গেছে। যাদের মধ্যে ২০ জন করোনা আক্রান্ত। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। করোনার উপসর্গ নিয়ে মারা গেছে পাঁচজন। আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে দুজন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীর পাংশায় একই পরিবারের ৪ জন করোনায় আক্রান্ত

প্রকাশের সময় : ০৩:১২:৫০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০