Dhaka ০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জ্বালানি খাত অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয় : প্রধানমন্ত্রী স্ত্রী মশা দমনে যুক্তরাষ্ট্রে ছাড়া হবে ৬ লাখ পুরুষ মশা ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে হযরত শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন সোনার দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিল আদালত শেখ হাসিনা দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে: রাশেদ খান

রাজবাড়ীতে মুক্তি পাচ্ছে ৪২ সাজাপ্রাপ্ত কয়েদি

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:০১:০৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০
  • / 715

জনতার আদালত অনলাইন ॥ করোনা ভাইরাস সংক্রমণ প্রকোপের কারণে রাজবাড়ী জেলা কারাগার থেকে মুক্তি পাচ্ছে ৪২ সাজাপ্রাপ্ত কয়েদি। ইতিমধ্যে কয়েদিদের মুক্তির সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রাজবাড়ী জেলা কারাগার কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
রাজবাড়ী জেলা কারাগার সূত্র জানায়, একশ জন ধারণ ক্ষমতার জেলা কারাগারে বন্দীর সংখ্যা প্রায় পাঁচশ জন। এর মধ্যে সাজাপ্রাপ্ত কয়েদি ১০৩ জন। পুরুষ ৯৫ জন ও নারী আটজন। গত শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৪২ জনের তালিকা প্রেরণ করা হয়েছে জেলা কারাগারে। সেই তালিকায় নাম থাকা সবাই মুক্তি পাচ্ছে। মুক্তি পেতে যাওয়া ৪২ জনই লঘুদন্ডে সাজাপ্রাপ্ত।
রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার আনোয়ারুল ইসলাম জানান, সারাদেশে করোনা ভাইরাস প্রকোপের কারণে বিভিন্ন কারাগার থেকে লঘুদন্ডে সাজাপ্রাপ্ত আসামিদের মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমরা ৪২ জনের একটি তালিকা পেয়েছি। তিন মাস থেকে এক বছর মেয়াদে যারা সাজাপ্রাপ্ত তাদেরকে মুক্তি দেয়া হবে। শনিবার ৩৫ জনকে মুক্তি দেয়া হয়েছে। বাকীদের জরিমানা পরিশোধ সাপেক্ষে মুক্তি দেয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে মুক্তি পাচ্ছে ৪২ সাজাপ্রাপ্ত কয়েদি

প্রকাশের সময় : ০৬:০১:০৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০