Dhaka ০২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানের শীর্ষ ৫ কমান্ডারের অবস্থান জানালে ১ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র বিতর্কের মধ্যেই প্রেমিকের সঙ্গে ছবি প্রকাশ্যে আনলেন কৃতি স্যানন ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাজবাড়ী থেকে বেতন নিলেও ২৩ চিকিৎসকের কর্মস্থল অন্যত্র, সেবা ব্যাহত সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ সহকর্মীর সাবেক স্ত্রীর সঙ্গে পরকীয়া, বাধ্যতামূলক অবসরে প্রধান শিক্ষক নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম একরামুল হত্যা : সাবেক এমপি বদি ও ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহকে কারাগারে পাঠানোর নির্দেশ ১ সেপ্টেম্বর থেকে চাহিদামতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

মানবিক কাজে অনন্য ভূমিকা রেখে চলেছে খোকসার শ্রীকৃষ্ণ শিক্ষা ও সংস্কৃতি সংঘ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৩:০১:৩৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০
  • / 1112

জনতার আদালত অনলাইন : মানবিক কাজে অনন্য ভূমিকা রেখে চলেছে খোকসার শ্রীকৃষ্ণ শিক্ষা ও সংস্কৃতি সংঘ।   করোনা ভাইরাস সংক্রমণের কারণে কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে সংগঠনটির পক্ষ থেকে।   মঙ্গলবার তৃতীয় বারের মত ধারাবাহিক ভাবে আর্তমানবতার সেবায় শ্রীকৃষ্ণ শিক্ষা ও সংস্কৃতি সংঘের সদস্যরা খোকসার একতারপুর  গ্রামের ১০০ টি পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করছে।   এসময় সংগঠনটির উপদেষ্টা নিরাপদ বিশ্বাস, এলাকার বিশিষ্ট ব্যক্তি নিখিল চন্দ্র বিশ্বাস, গোবিন্দ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

ইতিপূর্বে গত ০৫/০৪/২০২০ খ্রিঃ তারিখে প্রথম পর্যায়ে একতারপুর গ্রামের কর্মহীন হয়ে পড়া ২০ (কুড়ি) টি পরিবারের মধ্যে, দ্বিতীয় পর্যায়ে গত২০/০৪/২০২০ তারিখে ২য় পর্যায়ে ৪০(চল্লিশ) টি পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেছিল।

খোকসা শ্রীকৃষ্ণ শিক্ষা ও সংস্কৃতি সংঘের সভাপতি রাজবাড়ী সদর থানার সাব ইন্সপেক্টর হিরণ কুমার বিশ্বাস বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে কুষ্টিয়া জেলার খোকসা থানাধীন একতারপুর গ্রামে অবস্থিত শ্রীকৃষ্ণ শিক্ষা ও সংস্কৃতি সংঘের সদস্যরা পূনরায় করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া একতারপুর  গ্রামের ১০০ (একশত)টি পরিবারের মধ্যে বাড়ী বাড়ী গিয়ে পৌছে দিয়েছে খাদ্য সহায়তা। শুধু করোনা ভাইরাসই নয় যে কোন পরিস্থিতি মোকাবেলায় শ্রীকৃষ্ণ শিক্ষা ও সংস্কৃতি সংঘের সদস্যরা সার্বক্ষনিক গ্রামবাসীর পাশে রয়েছে। আর্তমানবতার সেবায় শ্রীকৃষ্ণ শিক্ষা ও সংস্কৃতি সংঘের সদস্যদের চলমান কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মানবিক কাজে অনন্য ভূমিকা রেখে চলেছে খোকসার শ্রীকৃষ্ণ শিক্ষা ও সংস্কৃতি সংঘ

প্রকাশের সময় : ০৩:০১:৩৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০